বিশ্বকাপ শিরোপা ধরে রাখার স্বপ্ন এখনও বাঁচিয়ে রেখেছে আর্জেন্টিনা। তবে সেই পথ মোটেও মসৃণ নয়। কেপ ভার্দে, মিশর আর এবার সুইজারল্যান্ড প্রতিটি নকআউট ম্যাচেই কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছে লিওনেল স্কালোনির দলকে।
দ্রুত গোল করে এগিয়ে যাওয়ার পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে পারেনি আলবিসেলেস্তেরা। বরং ৬৭ মিনিটে সমতা ফেরায় সুইজারল্যান্ড। পরে ৭২ মিনিটে ব্রিল এমবোলো লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও ১০ জনের দলটি লড়াই চালিয়ে যায় এবং ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে আলভারেস ও মার্তিনেসের গোল আর্জেন্টিনাকে এনে দেয় কাঙ্ক্ষিত জয়।
ম্যাচ শেষে স্কালোনি জানান এমন কঠিন লড়াইয়ের জন্য তারা প্রস্তুতই ছিলেন, ‘আমরা জানতাম আমাদের ভুগতে হবে। কষ্ট সহ্য করার ক্ষমতা আমাদের ডিএনএতেই আছে। এই মানসিকতাই আমাদের এগিয়ে যেতে সাহায্য করছে।’