আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে আবেগঘন অপরাজিতা

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় বুধবার, ৮ জুলাই, ২০২৬

চলতি ২০২৬ ফিফা বিশ্বকাপে আক্ষরিক অর্থেই এক অবিশ্বাস্য রূপকথার জন্ম দিল আর্জেন্টিনা। মিশরের বিরুদ্ধে নকআউট ম্যাচে ২-০ গোলে পিছিয়ে থেকেও যেভাবে শেষ মুহূর্তের ম্যাজিকে লিওনেল মেসির দল ৩-২ ব্যবধানে ম্যাচটি জিতে নিল, তা দেখে স্তম্ভিত গোটা ফুটবল বিশ্ব। মাঠের সেই উত্তাপ এবার আছড়ে পড়েছে বিনোদন জগতেও। আলবিসেলেস্তেদের এমন রুদ্ধশ্বাস জয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন, গভীর ও শিক্ষণীয় পোস্ট লিখেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য।

তার কথায়, ‘মহান নেতৃত্ব মানে সব আলো নিজের ওপর টেনে নেওয়া নয়; অনেক সময় অন্যের জন্য আলো জ্বালিয়ে দেওয়া। সব গোল নিজেকে করতে হবে না। সব কৃতিত্ব নিজের হতে হবে না। কখনও কখনও অন্যকে জায়গা করে দেওয়াটাই সবচেয়ে বড় জয়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ