/ বিশেষ খবর
প্রতি বছর ২১ আগস্ট সন্ত্রাসবাদের শিকারদের স্মরণ ও শ্রদ্ধাঞ্জলি আন্তর্জাতিক দিবস পালন করা হয়। এই দিনটি বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের শিকার ব্যক্তিদের সম্মান জানাতে এবং তাদের প্রতি শ্রদ্ধা জানাতে পালন করা হয়। এই দিবস পালনের মূল উদ্দেশ্য হল: সন্ত্রাসবাদের শিকারদের স্মরণ করা এবং তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করা। সন্ত্রাসবাদের কারণে ক্ষতিগ্রস্তদের মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা বাকী অংশ দেখুন
স্বামীকে শেষ বিদায় জানাতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি ধানমন্ডির কলাবাগানের বাসায় এসেছেন।  বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডির কলাবাগানের বাসায় পৌঁছান। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে প্রিজন ভ্যান ও নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের গাড়িতে করে দীপু
ঢাকাই সিনেমার প্রথম সারির অভিনেত্রী তমা মির্জা। গত কয়েক বছরে একের পর এক সফল সিনেমা করেছেন। সাফল্য পেয়েছেন ওটিটিতেও। সেই ব্যস্ত অভিনেত্রী কিনা ঢুকে পড়লেন কর্পোরেট দুনিয়ায়। চাকরিতে যোগ দিলেন একটি বেসরকারি ব্যাংকে। বুধবার (১৯ আগস্ট) তমা নিজেই খবরটি সামনে আনলেন। জানালেন, একটি ব্যাংকের ‘ব্র্যান্ড কমিউনিকেশন’ বিভাগে যোগ দিয়েছেন তিনি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) সুসংগঠিত ও ঐক্যবদ্ধ রাখার আহ্বান জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. আবদুস সালাম বলেন, কে কী পেলাম, কী পেলাম না, হিসাব পরে। জনগণকে যে কথা দিয়েছি, তা আগে রাখতে হবে। গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় দলকে শক্তিশালী রাখতে হবে।
স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন মুন্সীগঞ্জ কারাগারে থাকা সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।  বুধবার (১৯ আগস্ট) দুপুরে দীপু মনির মেয়ে তানী দীপাবলি মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের কাছে তার প্যারোলে মুক্তির আবেদন করলে ১২ ঘণ্টার জন্য আবেদন মঞ্জুর করা হয়। দীপু মনির পক্ষের আইনজীবী গাজী ফয়সাল
ফাল্গুনের আগুনে জ্বলে ওঠা এক অমর রাজপথের নাম জহির রায়হান। ১৯৩৫ সালের ১৯ আগস্ট ফেনী জেলার সোনাগাজী উপজেলার মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন । বাবা মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহর কর্মসূত্র ধরে কলকাতা আলিয়া মাদ্রাসার অ্যাংলো-পার্সিয়ান বিভাগে পড়াশোনা শুরু করলেও ১৯৪৭ সালের দেশবিভাগের পর পরিবারের সঙ্গে ঢাকায় চলে আসেন তিনি। ১৯৫৮ সালে ঢাকা
প্রায় এক সপ্তাহ আগে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় ঘুরতে গিয়েছিলেন বাংলাদেশি দম্পতি সোমাইয়া আখতার ও রেজাউল ইসলাম। দু’দিন আগে কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে উঠেছিলেন তারা। মঙ্গলবার গভীর রাতে হঠাৎ তাদের ঘরের দরজায় কেউ জোরে জোরে ধাক্কা দিতে থাকেন। জানতে পারেন আগুন লেগেছে। প্রাণ বাঁচাতে
রাজধানীর প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশা ও মিশুকের চলাচল বন্ধের দাবিতে শিক্ষার্থীরা আগামী ৩১ আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। এরই মধ্যে প্রধান সড়ক থেকে ব্যাটারিচালিত অটোরিকশা সরিয়ে দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক