/ জাতীয়
২৪ জুলাই থেকে ২৪ আগস্ট ২০২৬—এই এক মাসে দেশের বিভিন্ন জেলা থেকে একের পর এক হত্যাকাণ্ডের খবর পাওয়া গেছে। সংবাদমাধ্যমে প্রকাশিত ঘটনাগুলো পর্যালোচনা করে দেখা যায়, রাজধানী ঢাকা থেকে শুরু করে রংপুর, সিলেট, গাজীপুর, নারায়ণগঞ্জ, খুলনা, নরসিংদী, কিশোরগঞ্জ, রাজবাড়ীসহ অন্তত ২০টি জেলায় এ সময়ে হত্যাকাণ্ডের তথ্য পাওয়া গেছে। এসব ঘটনায় বাকী অংশ দেখুন
ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একইসঙ্গে চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ আসামিকে খালাস দিয়েছেন আদালত। মামলায় আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন), আপিল ও জেল আপিলের ওপর শুনানি নিয়ে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার
প্রধানমন্ত্রীর দাবি, বাজেটের পর ৬০ নিত্যপণ্যে কর কমেছে; বাজারের চিত্র ভিন্ন  জুলাইয়ে মূল্যস্ফীতি ৮ দশমিক ৬৬ শতাংশ, কমেনি মানুষের ব্যয়ের চাপ চিনি, তেল, ডিম ও সবজির দামে ওঠানামা; সাধারণ ক্রেতার স্বস্তি ফেরেনি নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের নানা উদ্যোগ এবং মূল্যস্ফীতি কমার ধারাবাহিকতাকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি সরকার। প্রধানমন্ত্রী ও বিএনপির
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ওপর জোর দিয়েছেন। এ ক্ষেত্রে তিনি অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য এবং সর্বোপরি নিযুক্তিগত উপযুক্ততার ওপর গুরুত্বারোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা দেন। আজ রোববার সকালে ঢাকা সেনানিবাসে বিমান বাহিনীর সদর
বাংলাদেশ নৌবাহিনীর প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়েছেন। আজ রোববার সকালে বাংলাদেশ নৌবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ বিমানবাহিনীর সদর দপ্তরে খোন্দকার মিসবাহ উল আজীমকে অ্যাডমিরাল র‍্যাঙ্ক পরিয়ে দেন। পদোন্নতি পাওয়ায়
সুনির্দিষ্ট কোনো কারণ না জানিয়ে পুলিশ কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত পূর্বঘোষিত পাচার ও দুর্নীতিবিরোধী গণসমাবেশ পালনের অনুমতি না দেওয়ায় ক্ষোভ জানিয়েছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) অগণতান্ত্রিক ও স্বৈরাচারী কায়দায় এই গণসমাবেশ বাতিল করেছে বলে অভিযোগ করেন তিনি। শনিবার বেলা ১১টায় রাজধানীর পুরানা পল্টনে রাষ্ট্র
গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশের শিল্প খাতে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি একের পর এক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। গত দুই বছরে দেশের সাতটি প্রধান শিল্পাঞ্চলে স্থায়ীভাবে বন্ধ হয়েছে ৪৫৭টি শিল্পকারখানা। এসব কারখানা বন্ধের পেছনে কমে যাওয়া ক্রয়াদেশ, আর্থিক সংকট, শ্রমিক অসন্তোষের পাশাপাশি জ্বালানি সংকটও অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে। এদিকে
আজ ২২ আগস্ট (শনিবার) ধর্মীয় কারণে সহিংসতার শিকারদের স্মরণে আন্তর্জাতিক দিবস। ধর্মীয় পরিচয়, বিশ্বাস বা মতাদর্শের কারণে সহিংসতার শিকার মানুষ ও তাদের পরিবারের প্রতি সংহতি জানানো এবং বিশ্বজুড়ে ধর্মীয় স্বাধীনতা, সহনশীলতা ও শান্তির বার্তা ছড়িয়ে দেয়াই এ দিবসের মূল উদ্দেশ্য। জাতিসংঘ সাধারণ পরিষদ ২০১৯ সালে গৃহীত প্রস্তাবের মাধ্যমে দিবসটি ঘোষণা