/ জাতীয়
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে হানি ওয়েল গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকরা কর্মবিরতি দিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। সোমবার (২১ সেপ্টেম্বর) নগরীর কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় চার শতাধিক শ্রমিক সকালে কাজে যোগদান না করে কারখানার সামনে সড়ক অবরোধ করে অবস্থান নেন। এক পর্যায়ে সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও বিভিন্ন স্লোগান বাকী অংশ দেখুন
আন্তর্জাতিক শান্তি দিবস বা বিশ্ব শান্তি দিবস হলো জাতিসংঘ-ঘোষিত একটি আন্তর্জাতিক দিবস, যা প্রতি বছর ২১ সেপ্টেম্বর পালিত হয়। বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ঘোষিত দিবসটির উদ্দেশ্য হলো পৃথিবী থেকে যুদ্ধ ও সংঘাত চিরতরে নিরসন; এবং সেই লক্ষ্যে পৃথিবীর যুদ্ধরত অঞ্চলসমূহে যুদ্ধবিরতি কার্যকরের মাধ্যমে সেসব অঞ্চলে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া। দিবসটি
কুমিল্লায় ১৩ বছর বয়সী শিশু ইশায়াত শাহরিয়ার অপ্রতিম নিখোঁজ হওয়ার পর তার মরদেহ উদ্ধারের ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র (আসক) গভীর উদ্বেগ প্রকাশ করছে। আসক  বলছে, একটি শিশু নিখোঁজের পর তার মরদেহ উদ্ধার হওয়া কোনোভাবেই স্বাভাবিক পরিস্থিতি নয়। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে শিশু নিখোঁজ হওয়ার পর মরদেহ উদ্ধার, ধর্ষণের
খুলনা নগরের এক ছাত্রাবাসে ‘ভাত চুরির’ অপবাদ দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের পাশে খাজা খানজাহান আলী আবাসিক হলের পেছনে ইসলাম নগর রোডের একটি চারতলা ছাত্রাবাসে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন খুলনা মহানগর পুলিশের সহকারী কমিশনার হুমায়ুন কবির। নিহত ২১ বছর বয়সি আজমুল
সকাল থেকে ভারি বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলি পানিতে তলিয়ে গেছে। এমন অবস্থায় সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিসগামী লোকজন চরম দুর্ভোগে পড়েন। রাস্তায় সৃষ্ট জলাবদ্ধতায় সিটি কর্পোরেশনের কর্মীরা জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু করেছেন। নগরবাসীর দুর্ভোগে দুঃখও প্রকাশ করেছেন তারা। রবিবার (২০ সেপ্টেম্বর) ভোর থেকেই রাজধানীতে দমকা বাতাসের সঙ্গে মুষলধারে বৃষ্টি
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কারও আহ্বানেই জাতি সাড়া দিচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহাকরী রাশেদ খাঁন। শনিবার (১৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি এ মন্তব্য করেনে।   রাশেদ খাঁন বলেন, জামায়াতের আমির গত লংমার্চে বললেন, জাতির প্রয়োজনে ৬ দফা
কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে অপ্রতিম (১৩) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনও সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে তার পরিবার। অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের
কয়েক মাসের উচ্চ মূল্যস্ফীতির পর দেশে মূল্যচাপ কমার প্রবণতা অব্যাহত রয়েছে। টানা তৃতীয় মাসে কমে আগস্টে সার্বিক মূল্যস্ফীতি ৮ দশমিক ২৬ শতাংশে নেমে এসেছে।  এটি গত ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতির হার। একই সময়ে খাদ্য মূল্যস্ফীতিও ৭ শতাংশের ঘরে নেমে আসায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্যচাপ কমার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বাংলাদেশ