স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

স্বৈরাচার প্রতিরোধী ছাত্র অভ্যুত্থানের ৪৩তম বার্ষিকী উপলক্ষ্যে ‘৮২–’৯০ স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে আজ সকাল সাড়ে ৮টায় শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি পালন করা হবে। ‘৮২–’৯০ স্বৈরাচার বিরোধী ছাত্রনেতৃবৃন্দের পক্ষে ডাকসুর সাবেক জিএস মুশতাক হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি সামরিক শাসনবিরোধী ছাত্র আন্দোলনের সময় গণবিরোধী শিক্ষানীতি ও সামরিক শাসনের বিরুদ্ধে রাজপথে নামেন ছাত্রসমাজ। সে সময় সামরিক জান্তার গুলিতে শহীদ হন জয়নাল, মোজাম্মেল হক, দীপালি সাহাসহ অনেকে।

তাদের আত্মত্যাগ পরবর্তী সময়ে স্বৈরশাসনবিরোধী আন্দোলনকে বেগবান করে এবং দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় ১৯৯০ সালের গণঅভ্যুত্থানে স্বৈরশাসনের পতন ঘটে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শহীদদের স্মরণে শনিবার সকাল সাড়ে ৮টায় শিক্ষা ভবনের সামনে নির্মিত শিক্ষা ও গণতন্ত্র স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ১৪ ফেব্রুয়ারির শহীদদের স্মরণ ও গণতান্ত্রিক চেতনা সমুন্নত রাখার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ