হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় ভোলায় বিএনপির আনন্দ মিছিল

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নিজ সংসদীয় আসন ভোলায় আনন্দ মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা।

এসময় মিছিলে যোগ দেন বিএনপি ও তাদের বিভিন্ন অঙ্গসংগঠনের কয়েকশ নেতাকর্মী। মিছিলে ‘হাফিজ ভাই, হাফিজ ভাই’ সহ নানা স্লোগানে মুখরিত হয়ে উঠে উপজেলা শহর।

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে মিছিল পরবর্তী সমাবেশে লালমোহন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল বলেন, দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের দীর্ঘায়ু কামনায় আগামীকাল স্থানীয় মসজিদগুলোতে বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দোয়ার আয়োজন করবেন। এছাড়া হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি নির্বাচিত হবেন বলেও আশাব্যক্ত করেন বিএনপি নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ