সার মজুতেরর ঘটনায় জামায়াত নেতার সদস্য পদ বাতিল

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে ১৮ বস্তা ইউরিয়া সার মজুতের ঘটনায় উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর-২ মো. মনিরুল ইসলামের রুকনিয়াত (সদস্য পদ) বাতিল করা হয়েছে। রুকনিয়াত বাতিল হওয়ায় তিনি সংগঠনটির নায়েবে আমীর পদেও আর দায়িত্ব পালন করতে পারবেন না।

তিনি বলেন, মনিরুল ইসলামের রুকনিয়াত বাতিল করা হয়েছে। রুকনিয়াত বাতিল হওয়ার ফলে তিনি আর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর পদে দায়িত্ব পালন করতে পারবেন না।

অন্যদিকে, রুকনিয়াত বাতিল হওয়া এই নেতাকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কামারখন্দের ভদ্রঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। তিনি আর প্রার্থী থাকবেন কি না— এমন প্রশ্নের জবাবে জামায়াতের এই নেতা বলেন, আজ রোববার সকালেই আমাদের বৈঠক চলছে। জেলা জামায়াতে আমিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সব বিষয় আমরা বিবেচনা করছি।

এর আগে বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি গ্রামে মনিরুল ইসলামের সার গুদামে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে বিনির্দেশ বহির্ভূতভাবে সার গুদামজাত করার অভিযোগে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে গুদামে মজুত করা ১৮ বস্তা ইউরিয়া সার সরকারের অনুকূলে জব্দ করা হয়।

মনিরুল ইসলাম ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর-২ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ