৯ আগস্ট ভিয়েতনামের হো চি মিন সিটিতে শুরু হবে ৭৫তম মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচিত হলেন সামানজার সাঈদ

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় শনিবার, ১১ জুলাই, ২০২৬

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ নির্বাচিত হয়েছেন সামানজার সাঈদ। আগামী ৯ আগস্ট ভিয়েতনামের হো চি মিন সিটিতে শুরু হবে ৭৫তম মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল। ৫ সেপ্টেম্বর প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে বাংলাদেশের হয়ে অংশ নেবেন নতুন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ সামানজার সাঈদ। 

শনিবার (১১ জুলাই) তার মাথায় বিজয়ীর মুকুট পরানো হয়।

বিভিন্ন ধাপ পেরিয়ে গ্র্যান্ড ফিনালেতে জায়গা করে নেন পাঁচ প্রতিযোগী। তারা হচ্ছেন- আয়শা রহমান, যুক্তা ভৌমিক, লাবিবা মনজুর, সামানজার সাঈদ এবং স্বাগতা সাহা ঐশী।

শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হলে সবার সেরা হয়ে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬–এর মুকুট জয়ী হন সামানজার সাঈদ। প্রথম রানারআপ হয়েছেন স্বাগতা সাহা ঐশী এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন লাবিবা মনজুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ