ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও নামী নির্মাতা রাজ নিদিমোরুর ঘরে আসছে নতুন অতিথি। জীবনের অন্যতম সেরা এই সুন্দর সময়টির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সামান্থা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের মাতৃত্বকালীন অনুভূতি এবং জীবনের এই নতুন অধ্যায় নিয়ে খোলামেলা কথা বলেছেন সামান্থা।
ভারতীয় গণমাধ্যম ‘পিংকভিলা’কে দেওয়া সাক্ষাৎকারে নিজের ভালো লাগা প্রকাশ করে সামান্থা বলেন, ‘নিঃসন্দেহে এটি আমার জীবনের সম্পূর্ণ নতুন এবং অত্যন্ত রোমাঞ্চকর এক অনুভূতি।
তবে সত্যি বলতে, আমি বহু বছর ধরে এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিলাম। আমি সবসময়ই একজন মা হতে চেয়েছি। তাই আমি জানি, এই নতুন জীবনের জন্য আমি আমার শতভাগ উজাড় করে দেব।’
সম্প্রতি সামান্থা অভিনীত ‘মা ইন্টি বাঙ্গারাম’ সিনেমাটি বক্স অফিসে তুমুল ঝড় তুলেছে। ছবিটির ব্যাপক সাফল্যের পর আয়োজিত এক অনুষ্ঠানে প্রথমবারের মতো এই অভিনেত্রীর ‘বেবি বাম্প’ ভক্তদের নজরে আসে। পরবর্তীতে তিনি নিজেই গণমাধ্যমের কাছে মা হতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
কিন্তু এখন আমি নিজের ভেতরে অন্যরকম এক শক্তি ও নতুন জীবনের উদ্দেশ্য খুঁজে পাচ্ছি। আমি এই নতুন যাত্রাটির দিকে গভীর আগ্রহে তাকিয়ে আছি। প্রতিটি দিন নতুন কিছু শিখছি, মনটা এক অদ্ভুত কৃতজ্ঞতায় ভরে উঠছে এবং আগামীতে যা কিছু আসবে, তা সানন্দে গ্রহণ করার জন্য নিজেকে প্রস্তুত করছি।