বিয়ের পাঁচ মাসেই বিচ্ছেদের গুঞ্জন! ভিডিও বার্তা দিয়ে অভিনেতা বললেন…

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে বিয়ে করেছিলেন পশ্চিমবঙ্গের তারকা জুটি রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি। কিন্তু বিয়ের পাঁচ মাসের মধ্যেই সংসারে ভাঙনের সুর। কয়েক দিন ধরেই শোনা যাচ্ছে, রণজয়-শ্যামৌপ্তির বৈবাহিক জীবনে ঝড়। তাঁরা নাকি আলাদা থাকছেন। যদিও এ প্রসঙ্গে গত কয়েক দিনে রণজয় বা শ্যামৌপ্তি—কেউই কিছু জানাননি; তবে বিচ্ছেদ নিয়ে চর্চার মধ্যেই অবশেষে নীরবতা ভেঙেছেন রণজয়।

রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি। ইনস্টাগ্রাম থেকে
বিচ্ছেদের কারণ প্রসঙ্গে নানা চর্চায় রণজয় বলেন, ‘আমরা বিয়ে করেছি। আমাদের মধ্যে যা-ই হোক, আমরা বুঝে নেব। কারও কাছে কিছু প্রমাণ করার কি আদৌ কোনো দায় আছে? করজোড়ে অনুরোধ করছি, আমাদের বাঁচতে দিন। আমাদের মতো ছেড়ে দিন। দম নিতে চাই। এত মিথ্যা রটনা নিতে পারছি না।’ শুধু শ্যামৌপ্তির সঙ্গে বিচ্ছেদ নয়, রণজয়ের সঙ্গে তাঁর সহ-অভিনেত্রী অভিকা মালাকারের সম্পর্ক নিয়েও চলছে জোর গুঞ্জন। রণজয়ের অবশ্য দাবি, ‘এই রটনার প্রমাণ কী?’ তাঁর কথায়, ‘আমাদের ব্যক্তিগত জীবন, ভালো থাকা, খারাপ থাকা—আমরা আমাদের মতো করে বুঝে নেব। যা হচ্ছে, সেটা আমরা ডিজার্ভ করি না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ