দাবানলে পুড়ছে দক্ষিণ ফ্রান্স, সরানো হলো ১২ হাজার মানুষকে

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

চলমান তীব্র গরম ও শুষ্ক আবাহাওয়ার জেরে ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় বিভাগ পিরেনিস-ওরিয়েন্তালিসে দাবানল শুরু হয়েছে। গত প্রায় দু’দিন ধরে বিভাগটির বনাঞ্চলের ৪ হাজার ৯০০ হেক্টর (প্রায় ১২ হাজার ১০০ একর) জুড়ে আগুন জ্বলছে।

পিরেনিস-ওরিয়েন্তালিস বিভাগ প্রশাসনের কর্মকর্তা এবং ফায়ার সার্ভিসসূত্রে জানা গেছে, আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি এবং শিগগিরই নিয়ন্ত্রণে আসবে— এমনটা আর আশা করছেন না তারা।

বিভাগের ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিসের প্রধান কর্নেল এরিক বেলগিওনিও বিএফএম টিভিকে বলেছেন, “আমরা আশা করছি যে আগুন শিগগির নিয়ন্ত্রণে আসবে, তবে বর্তমানে দাবানলের যে ব্যাপ্তি— তাতে মনে হয়না খুব দ্রুত আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে পারব।”

বিএফএম টিভিকে এরিক বেলগিওনিও বলেন, “দাবানল যেন ছড়িয়ে পড়তে না পারে, সেদিকে আমরা এখন সবচেয়ে গুরুত্ব দিচ্ছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ