ট্রাম্পের সফরের পরপরই যে কারণে চীন যাচ্ছেন পুতিন

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় শনিবার, ১৬ মে, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরের পরপরই  চীন সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার (১৬ মে) ক্রেমলিন জানিয়েছে, আগামী ১৯ মে দুই দিনের সফরে চীন যাবেন তিনি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়েছে, সফরকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন পুতিন। সেখানে মস্কো ও বেইজিংয়ের মধ্যে সমন্বিত অংশীদারত্ব ও কৌশলগত সহযোগিতা আরও জোরদারের বিষয়টি নিয়ে আলোচনা হবে।

দুই দেশের সম্পর্ক আরও গভীর করার উপায় নিয়েও নেতাদের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন।
উল্লেখ্য গত ১৩ মে থেকে ১৫ মে পর্যন্ত তিন দিনের সফরে চীন ভ্রমণ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরে ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে চীন-মার্কিন সম্পর্ক এবং বিশ্ব শান্তি ও উন্নয়ন সম্পর্কিত প্রধান বিষয়গুলো নিয়ে খোলামেলা, গঠনমূলক এবং কৌশলগত আলোচনায় অংশ নিয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ