টাবুকে নিয়ে আপত্তিকর কনটেন্ট সরানোর নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় সোমবার, ১০ আগস্ট, ২০২৬

দিল্লি হাইকোর্ট বলিউড তারকা টাবুর নাম, ছবি, কণ্ঠস্বর, আলোকচিত্র এবং তার সঙ্গে সম্পর্কিত অন্যান্য বৈশিষ্ট্য অননুমোদিতভাবে ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে।

অভিনেত্রীর করা একটি আবেদনের শুনানিতে বিচারপতি জ্যোতি সিং গুগল, মেটা, এক্স ও রেডিটসহ বড় ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে টাবুকে নিয়ে অননুমোদিত ও আপত্তিকর কনটেন্ট রয়েছে—এমন বিপুলসংখ্যক ইউআরএল সরিয়ে ফেলতে অথবা সেগুলোতে প্রবেশাধিকার বন্ধ করতে নির্দেশ দিয়েছেন।

আদালত আরও কিছু প্ল্যাটফর্ম ও ডোমেইন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট বা কনটেন্টের সঙ্গে যুক্ত বেসিক সাবস্ক্রাইবার তথ্য এবং আইপি লগের তথ্য প্রকাশ করার নির্দেশ দিয়েছেন।
টাবু অভিযোগ করেন, অনলাইনে তার পরিচয় বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ভুয়া ইভেন্ট বুকিং অ্যাকাউন্ট, অনুমতি ছাড়া পণ্য বিক্রি, মনগড়া বক্তব্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বা বিকৃত অশ্লীল কনটেন্ট।

আদালত পর্যবেক্ষণ করেছেন, টাবুর নাম, তার ছবি, কণ্ঠস্বর, অবয়ব ও ব্যক্তিত্বের অন্যান্য বৈশিষ্ট্য স্বতন্ত্র পরিচিতি অর্জন করেছে। সাধারণ মানুষ এগুলো দেখলেই তাৎক্ষণিকভাবে টাবুর সঙ্গে সম্পৃক্ত করে।

বিচারপতি সিং বলেন, ‘‘নিষেধাজ্ঞা জারির জন্য টাবু প্রাথমিকভাবে একটি শক্তিশালী মামলা করেছেন এবং সুবিধা-অসুবিধার ভারসাম্যও তার পক্ষেই রয়েছে। আদালত আরও মনে করে, অন্তর্বর্তীকালীন সুরক্ষা দেওয়া না হলে তার অপূরণীয় ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।’’

আদালত বলেন, ‘‘বাণিজ্যিক উদ্দেশ্যে কোনও বিখ্যাত ব্যক্তির নাম, ছবি বা অন্যান্য স্বতন্ত্র বৈশিষ্ট্য অননুমোদিতভাবে ব্যবহার করা হলে তা স্বত্ব লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে। এতে ওই ব্যক্তির স্বতন্ত্র পরিচিতির স্বাতন্ত্র্য ক্ষুণ্ন হতে পারে এবং তৃতীয় পক্ষ অনৈতিকভাবে বাণিজ্যিক লাভবান হতে পারে।’’

মামলার টাবুর অভিযোগ ছিল—তার সিনেমা, সাক্ষাৎকার ও জনসমক্ষে উপস্থিতির বিভিন্ন অংশ বিকৃত করে এআই দিয়ে তৈরি অশ্লীল ছবি, ভিডিও ও জিআইএফ অনলাইনে ছড়িয়ে দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ