এক মাসে ১২ হাজার কোটি টাকা আয়, রেকর্ড গড়ল এই অ্যানিমেটেড ছবি

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় সোমবার, ২৭ জুলাই, ২০২৬

সফল ফ্র্যাঞ্চাইজি বলে কথা। সেই ধারাবাহিকতা এবারও থাকছে অটুট। ডিজনি ও পিক্সারের জনপ্রিয় অ্যানিমেশন ফ্র্যাঞ্চাইজি ‘টয় স্টোরি’র পঞ্চম কিস্তিও বক্স অফিসে ঝড় তুলেছে। এক মাসেই ছবিটির আয় ছাড়িয়েছে ১ বিলিয়ন ডলার। খবর ভ্যারাইটির।

শিগগির এই ক্লাবে ঢুকে পড়তে পারে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’। মাত্র দুই সপ্তাহে ছবিটির আয় প্রায় ৬৪ কোটি ডলার।

‘টয় স্টোরি ৫’-এর দৃশ্য

এদিকে ‘টয় স্টোরি ৫’ হতে যাচ্ছে এ ফ্র্যাঞ্চাইজির সর্বোচ্চ আয়ের সিনেমা। এতদিন ধরে শীর্ষস্থান দখল করে আছে ২০১৯ সালের ‘টয় স্টোরি ৪’; সেটি আয় করেছিল ১০৭ কোটি ডলার। এছাড়া ‘টয় স্টোরি ৩’ (২০১০) আয় করেছিল ১০৬ কোটি ডলার। বিশ্লেষকদের ধারণা, সবগুলো ছবিকেই ছাপিয়ে যেতে পারে পঞ্চম কিস্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ