খারাপ সময়ে আলিয়ার পাশে দাঁড়ালেন করণ

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় রবিবার, ৫ জুলাই, ২০২৬

সদ্য মুক্তি পাওয়া বলিউড সিনেমা ‘আলফা’ নিয়ে চলা নানামুখী আলোচনা ও ট্রলিংয়ের শিকার হচ্ছেন অভিনেত্রী আলিয়া ভাট। সবমিলিয়ে এমন প্রতিকূল সময়ে আলিয়ার পাশে দাঁড়ালেন প্রভাবশালী নির্মাতা করণ জোহর। তাকে ও তার সিনেমা নিয়ে শক্ত অবস্থান নিয়েছেন এই নির্মাতা। 

আলিয়ার থিয়েট্রিকাল পুল বা দর্শক টানার ক্ষমতার প্রশংসা করে তিনি বলেন, বড় পর্দার এই চমৎকার প্রদর্শনীর প্রভাব নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই। ট্রল বা নেতিবাচক মনোভাব বাদ দিয়ে দর্শকদের সিনেমা হলে গিয়ে এটি উপভোগ করার এবং ‘ডুমস্ক্রোলিং’ বা অনলাইনে অনবরত নেতিবাচক খবর খোঁজা বন্ধ করুন।

‘আলফা’ সিনেমার দৃশ্যে আলিয়া ভাট

আর প্রথম দিনে বিশ্বব্যাপী এর মোট গ্রস বক্স অফিস সংগ্রহ দাঁড়িয়েছে ১৬ কোটি ১০ লাখ রুপি। যদিও সংশ্লিষ্ট ও সমালোচকদের কাছে এই আয় যথেষ্ট নয় বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে।

শিব রাওয়াইল পরিচালিত ‘আলফা’ সিনেমাটিতে আলিয়া ভাটের সঙ্গে অন্য এক প্রধান চরিত্রে অভিনয় করেছেন শর্বরী ওয়াঘ। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ববি দেওল ও অনিল কাপুর। বিশেষ অতিথি চরিত্রে রয়েছেন হৃতিক রোশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ