রজোঃনিবৃত্তির পর্বে মহিলাদের শরীরে ও মনে একাধিক সমস্যা দেখা দেয়। ঘন ঘন বদলে যেতে থাকে মেজাজ। হরমোনের ওঠা-নামা ভিন্ন-ভিন্ন ভাবে প্রতিক্রিয়া দেখাতে থাকে। চিকিৎসার ভাষায় এই পর্যায়কেই বলে ‘পেরিমেনোপজ’, যার মুখোমুখি হতে হবে সব মেয়েকেই। এই সময়ের ধাক্কাটা প্রবল, সেটা কী ভাবে সামলানো যায় তার টিপ্স দিয়েছেন অভিনেত্রী ভাগ্যশ্রী।
রজোঃনিবৃত্তির পর্যায়টি খুবই কঠিন। ঋতুচক্র শুরুর যেমন নির্দিষ্ট সময় আছে, তেমনই ঋতুবন্ধও হয় সময় ধরেই। কারও কিছুটা আগে, কারও পরে। ঋতুচক্র হঠাৎ করে বন্ধ হয়ে যায় না, বরং এই পর্বটা আসে ধীরে-ধীরে। আর রজোঃনিবৃত্তির এই পর্বটিতেই মহিলাদের শরীরে ও মনে একাধিক সমস্যা দেখা দেয়। ঘন ঘন বদলে যেতে থাকে মেজাজ। হরমোনের ওঠা-নামা ভিন্ন-ভিন্ন ভাবে প্রতিক্রিয়া দেখাতে থাকে। চিকিৎসার ভাষায় এই পর্যায়কেই বলে ‘পেরিমেনোপজ’, যার মুখোমুখি হতে হবে সব মেয়েকেই। এই সময়ের ধাক্কাটা প্রবল, সেটা কী ভাবে সামলানো যায় তার টিপ্স দিয়েছেন অভিনেত্রী ভাগ্যশ্রী।
মেনোপজ তাঁকে কী শেখাল? অভিনেত্রী জানালেন, ওই সময়ে তিনি বহু চিকিৎসকের কাছে গিয়েছেন। তাঁদের অনেক প্রশ্ন করেছেন। নিজের শরীরকে নতুন করে চিনতে শিখেছেন। শরীর সম্পর্কে আরও বেশি সচেতন হয়েছেন অভিনেত্রী। ভাগ্যশ্রী বলেন, ‘‘হঠাৎ ডায়লগ ভুলে যাওয়া, কী জন্য ঘর থেকে বেরিয়েছি ভুলে যাওয়া— এই সব আমার সঙ্গে ওই পর্বে ঘটেছে। ঘন ঘন মেজাজ পরিবর্তন হত, হট ফ্ল্যাশ হত। অল্পতেই রেগে যেতাম।’’