পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ করেছে অঙ্গীকার ফাউন্ডেশন (রেজিঃ নং-ঢ০৮১৮০) । ১৫ আগষ্ট ২০২৬ শনিবার সকালে মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজ এ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচী উদ্বোধন করেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোস্তফাকামাল মহালনবীশ। সভাপতিত্ব করেন, অঙ্গীকার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট রাজিয়া সুলতানা।
সমগ্র বিতরণ কার্যক্রম পরিচালনা করেন অঙ্গীকার ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি মোহাম্মদ হুমায়ূন কবীর মুজিব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সংগঠনের উপদেষ্টা সাঈদ আহমেদ খান ও জাহিদুল ইসলাম চৌধুরী আজাদ, কোষাধ্যক্ষ মীম ওবায়দুল মাশকুর এবং মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজ শিক্ষক বশির আহমেদ সহ অন্যান্য শিক্ষক বৃন্দ।
উদ্বোধনী বক্তৃতায় অধ্যক্ষ মোস্তফা কামাল মহালনবীশ বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতিটি শিক্ষার্থীকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার আহবান জানান। পরে শিক্ষা প্রতিষ্ঠান বৃক্ষরোপন করা হয় এবং শিক্ষার্থীদের পক্ষে কয়েকজন শিক্ষক গাছের চারা গ্রহণ করেন।সমাপনী বক্তব্যে স্কুল শাখার শিফট ইনচার্জ শিক্ষক বশির আহমেদ বলেন, জলবায়ু ও পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে যারযার স্থান থেকে এগিয়ে আসতে হবে। যেখানে প্রাঙ্গন নেই বা খোলা স্থান নেই, তারাও ছাদবাগানের মাধ্যমে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে পারেন। তিনি বাংলা স্কুলের ছাদে ছাদবাগানের শুরু ঘোষনা দেন। সবুজে সবুজে সকলের হৃদয় রাঙ্গিয়ে থোলার আহবান জানান তিনি।