ফেলের হার বাড়িয়ে দেওয়ার কারণ জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় সোমবার, ১০ আগস্ট, ২০২৬

ইংরেজি ও গণিত এই দুটি বিষয়ের কারণে ফেলের হার সবসময় বাড়িয়ে দেয় বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান।

সৈয়দ আক্তারুজ্জামান বলেন, আমি সকল বোর্ডের রেজাল্ট পর্যালোচনায় দেখেছি ইংরেজি ও গণিত এই দুটি বিষয়ে আমরা যখন পরীক্ষা দিয়েছি তখন থেকে এখন পর্যন্ত ফেলের হার বাড়িয়ে দেয় এবং পাসের হার কমিয়ে দেয়।

উল্লেখ্য, এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার পরীক্ষায় গড় পাসের হার কমে দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশে। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ