নাইজেরিয়ায় বিমান অভিযান : কয়েক ডজন বোকো হারাম জঙ্গি নিহত

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় সোমবার, ১৩ জুলাই, ২০২৬

নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ বোর্নোতে অভিযান পরিচালনা করেছে দেশটির বিমানবাহিনী (এনএএফ)। সেই অভিযানে নাইজেরিয়াভিত্তিক জঙ্গিগোষ্ঠী বোকো হারামের কয়েক ডজন সদস্য নিহত হয়েছে।

অভিযানে বিমান বাহিনীর গুলি ও বোমা বর্ষণে কয়েক ডজন বোকো হারাম জঙ্গি নিহত হন, বাকিরা আহত অবস্থায় পালিয়ে যান। ইয়াগানারি ও তার আশপাশের এলাকায় বোকো হারামের যত আস্তানা ও স্থাপনা ছিল— সেগুলোর সব ধ্বংস করা হয়েছে উল্লেখ করে এজোদামে আরও বলেন, বিমান বাহিনীর অভিযানের পর স্থলবাহিনীর সদস্যরা বোকো হারামের বিভিন্ন জঙ্গি আস্তানা থেকে বেশ কিছু ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) এবং বিপুল পরিমাণ গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

“আমরা গোয়েন্দা এবং নজরদারির সূত্রে আগে থেকেই জঙ্গিদের আস্তানা এবং স্থাপনাগুলো সম্পর্কে ধারণা নিয়ে রেখেছিলাম। এ কারণে আমাদের অভিযান অনেক গোছানো ও নিখুঁত ছিল”, বিবৃতিতে বলেছেন এজোদামে।

বোকো হারামের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে গত ২৪ বছরে নাইজেরিয়ায় কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন, বাস্তুচ্যুত হয়েছন আরও কয়েক লাখ। গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্র ঘোষণা দেয়— বোকো হারামকে নিষ্ক্রিয় করতে নাইজেরিয়ার সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেবেন মার্কিন সেনা কর্মকর্তারা। কয়েক মাস আগে সেই প্রশিক্ষণ শুরুও হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ