‘নবীন’ পাঞ্জাবির দোকান চালুর নির্দেশ, ওসিকে শোকজ

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় বুধবার, ২৫ মার্চ, ২০২৬

রাজধানীর মগবাজারে ‘নবীন’ ব্র্যান্ডের একটি পাঞ্জাবির দোকান জোরপূর্বক বন্ধ করে দেওয়ার ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন আদালত। এ ঘটনায় পুলিশের ভূমিকা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট থানার ওসিকে শোকজ করা হয়েছে এবং দোকানটি দ্রুত চালুর নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৫ মার্চ) ঢাকা মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

প্রতিবেদনে বলা হয়, মগবাজারের ‘বিশাল সেন্টার’ মার্কেটে ‘নবীন’ ব্র্যান্ডের একটি পাঞ্জাবির দোকানে একদল ব্যক্তি পুলিশের উপস্থিতিতে গিয়ে দোকানটি বন্ধ করে দিতে বাধ্য করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ