সংসদ সদস্য পদ ছাড়ার পর নতুন সিদ্ধান্ত কোয়েল মল্লিকের

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

জুলাই মাসের মাঝামাঝিতে ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সংসদ সদস্য (এমপি) পদ থেকে পদত্যাগ করেছেন তৃণমূল সংসদ সদস্য তথা টলিউড তারকা কোয়েল মল্লিক। এর মধ্যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতেও প্রায় আড়াই বসন্ত কাটিয়ে ফেলেছেন তিনি।

এবার ক্যারিয়ারে নতুন সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। খুব শিগগির বাংলা ধারাবাহিকে নাম লিখছেন কোয়েল মল্লিক।

সূত্রের খবর, বাংলা টেলিভিশন চ্যানেলে কোরিয়ান এক শোয়ের আদলে নতুন ধারাবাহিক শুরু হচ্ছে। সেই বাংলা সংস্করণেই দেখা যাবে ‘টলিউড কুইন’কে।

দ্বিতীয়বার মাতৃত্বের পর রাজনৈতিক ইনিংস শুরু করেছিলেন অভিনেত্রী। তবে বাংলায় রাজনৈতিক পালাবদলের পর তাতেও যতিচিহ্ন পড়ে। এমন আবহে দেব কিংবা জিতের সঙ্গে তার জুটি বাঁধার কথা শোনা গেলেও দাপুটে প্রত্যাবর্তনের জন্য কোয়েল ছোটপর্দাকে বেছে নিয়েছেন বলেই শোনা যাচ্ছে।

ইন্ডাস্ট্রির অন্দরমহলে ফিসফাস, কোরিয়ান শোয়ের ওই বাংলা সংস্করণ সম্প্রচারিত হবে সোনি চ্যানেলে। যদিও সংশ্লিষ্ট শোয়ের নাম এখনও অধরা, তবে কোয়েল মল্লিকের মতো ‘দাপুটে কাস্ট’ হলে যে এই শো বেশ বড় পরিসরে টিভির পর্দায় আছড়ে পড়তে চলেছে, তা বলাই বাহুল্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ