কুলাউড়া সীমান্তে ছয় বাংলাদেশি আটক

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

Image result for কুলাউড়া সীমান্ত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে এক শিশুসহ ছয় বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরবর্তী সময়ে তাঁদের কুলাউড়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এই অনুপ্রবেশের ঘটনায় বিজিবির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বেলা ১১টার দিকে স্থানীয় দালাল চক্রের সাহায্যে উপজেলার ইছাছড়া পুঞ্জি সংলগ্ন ১৮৪১ নম্বর মূল সীমান্ত পিলারের কাছ দিয়ে তাঁরা ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় বিজিবির ৪৬ ব্যাটালিয়নের মুরইছড়া ক্যাম্পের একটি টহল দল তাঁদের হাতেনাতে আটক করে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে জড়িত দালালেরা পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃতদের ওই দিন রাত আটটার দিকে থানায় সোপর্দ করা হয়।

এ বিষয়ে বিজিবির মুরইছড়া ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আক্তার হোসেন বাদী হয়ে আটক হওয়া পাঁচজনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে একটি মামলা করেন; তবে বয়স বিবেচনায় শিশুটিকে মামলার আওতামুক্ত রাখা হয়েছে। মামলার বাদী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জীবিকার সন্ধানে ভারতে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম জানান, বিজিবির দায়ের করা মামলায় ওই পাঁচজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাঁদের মৌলভীবাজার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ