ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় বুধবার, ১১ মার্চ, ২০২৬

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ মার্চ বা ২১ মার্চ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হবে।

সভার সিদ্ধান্তে বলা হয়েছে, আবহাওয়া অনুকূলে থাকলে হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদুল ফিতরের প্রধান জামায়াতের আয়োজন করা হবে। আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামায়াত সকাল ৯টায় বায়তুল মোকাররম মসজিদে আয়োজনের ব্যবস্থা করতে হবে।

সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ঈদুল ফিতরের প্রধান জামায়াতের ইমাম মনোনয়নের জন্য ইসলামিক ফাউন্ডেশন বিশিষ্ট তিনজন আলেম, পবিত্র কুরআন তেলাওয়াতের জন্য তিনজন বিশিষ্ট ক্বারী ও ঈদের জামায়াত পরিচালনার জন্য তিনজন উপস্থাপকের তালিকা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে পাঠাবে ইসলামিক ফাউন্ডেশন। এ তালিকা থেকে একজন ইমাম ও একজন বিকল্প ইমাম, একজন ক্বারী ও একজন বিকল্প ক্বারী এবং একজন উপস্থাপক ও একজন বিকল্প উপস্থাপক ধর্ম মন্ত্রণালয় মনোনয়ন দেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ