/ বিশেষ খবর
মাঠে ছয়টি বিশ্বকাপ, পাঁচটি ব্যালন ডি’অর। কিন্তু ৪১ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদোর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ‘ম্যাচ’টি খেলা হলো মাঠের বাইরে। স্থানীয় সময় মঙ্গলবার (১১ আগস্ট) পর্তুগালের কাসকাইসে একটি ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করলেন এই পর্তুগিজ ফুটবল কিংবদন্তি। লিসবন থেকে প্রায় ৩০ কিলোমিটার পশ্চিমে আটলান্টিক উপকূলের বাকী অংশ দেখুন
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা কর্নেল শাফায়াত জামিল। ১৯৭১ সালের ২৫ মার্চের পাক বাহিনীর গণহত্যার অব্যবহিত পরই যেসব অকুতভয় বীর বাঙালি সশস্ত্র প্রতিরোধ যুদ্ধ শুরু করেছিলেন, সেই সময়ের মেজর শাফাতাত জামিল ছিলেন তাদের অন্যতম। শাফায়াত জামিল ১৯৪০ সালের ১ মার্চ তারিখে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার খড়গমারা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর
ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্নিযুগের অন্যতম তরুণ বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস আজ। ১৯০৮ সালের ১১ আগস্ট মুজাফফরপুর কারাগারে ব্রিটিশ শাসকদের হাতে ফাঁসিতে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুর সময় তাঁর বয়স ছিল মাত্র ১৮ বছর। অল্প বয়সেই দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করা ক্ষুদিরাম পরবর্তীকালে বাঙালির স্বাধীনতা সংগ্রামের সাহস ও আত্মত্যাগের অন্যতম প্রতীকে
অভিনেতা থেকে রাজনীতিতে আসার ঘটনা নতুন নয়। জনপ্রিয়তার জোরে কেউ দল গড়েছেন, কেউ নির্বাচনে লড়েছেন, আবার কেউ রাজনীতিতে এসে প্রত্যাশিত সাফল্য পাননি। তবে তামিলনাড়ুর অভিনেতা বিজয়ের ক্ষেত্রে যেন গল্পটা একটু আলাদা। রাজনীতিতে তার সাফল্যের পেছনে কী কাজ করেছে—এবার সেই ব্যাখ্যাই দিয়েছেন অভিনেতা বিশাল। এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশাল বলেন, বিজয়ের
কিংবদন্তি সংগীত পরিচালক আর ডি বর্মণের জীবন নিয়ে তৈরি হতে যাওয়া বায়োপিকে এবার চমকপ্রদ কাস্টিংয়ের খবর সামনে এসেছে। ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদনে বলা হয়েছে, ছবিতে রাজেশ খান্নার চরিত্রে দেখা যেতে পারে অক্ষয় কুমারকে। ছবিতে আর ডি বর্মণের ভূমিকায় অভিনয় করছেন ফারহান আখতার। সিনেমাটি পরিচালনা করছেন নীরজ পান্ডে। অক্ষয় কুমারকে রাজেশ
বলিউড অভিনেতা ইমরান হাশমিকে আগামীতে দেখা যাবে ‘আওরাপন ২’ সিনেমায়। ২০০৭ সালের ‘আওরাপন’-এর এই সিক্যুয়েলে তিনি আবারও শিবম পণ্ডিত চরিত্রে অভিনয় করছেন। নিতিন কক্করের পরিচালনায় সিনেমাটি ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ইমরান হাশমি বলিউডের বিরল অভিনেতাদের একজন। তিনি ক্যারিয়ারের শুরুতে নির্দিষ্ট ইমেজের গণ্ডি পেরিয়ে নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠিত করেছেন।
রাজনৈতিক সভা-সমাবেশ এড়িয়ে চলা টলিউড সুপারস্টার জিৎ গত ৯ মে পশ্চিমবঙ্গের বিজেপি মনোনীত প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। তার এই উপস্থিতির পর থেকেই ইন্টারনেটে তার রাজনৈতিক ঝোঁক নিয়ে জোর জল্পনা-কল্পনা শুরু হয়। এদিকে ভারতের ক্ষমতাসীন দল বিজেপিও এই অভিনেতার সঙ্গে যোগাযোগ করেছেন তাকে দলে ভেড়াতে। পরে
গ্রামীণ শিক্ষা ব্যবস্থার দীর্ঘদিনের অবহেলা ও বেহাল দশা দূর করতে ভারতজুড়ে এক বিশেষ অভিযানের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। ১৫ আগস্ট ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ‘সরপঞ্চ চ্যালেঞ্জ’ নামের এই কর্মসূচি শুরু হবে। ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে। সোমবার এক বার্তায় অনলাইনভিত্তিক দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে