/ দেশ
ইতালিতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। নিহত প্রবাসী নয়ন ফকির এবং অভিযুক্ত হুমায়ুন ফকির মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার সোনারং গ্রামের বাসিন্দা। পারিবারিক ও আর্থিক দ্বন্দ্বের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, হুমায়ুন ফকির দীর্ঘদিন ধরে বাকী অংশ দেখুন
চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড় ও মেডিকেল কলেজ এলাকার জমে থাকা পানি এখন আর শুধু বর্ষার মৌসুমি দুর্ভোগের নাম নয়। এটি ধীরে ধীরে রূপ নিয়েছে এক নগরব্যর্থতার প্রতীকে, যেখানে একই সঙ্গে ডুবে যাচ্ছে মানুষের চিকিৎসাসেবা, ক্ষুদ্র ব্যবসা, জীবিকার ভরসা এবং ভবিষ্যতের স্বপ্ন। কয়েক ঘণ্টার ভারী বৃষ্টিতেই এই এলাকার সড়ক, দোকানপাট ও
বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে এই নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক হয়। জানা গেছে, বৈরী আবহাওয়া, মুষল ধারে বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে পদ্মা ও যমুনা নদী উত্তাল হয়ে যায়।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে পড়ে গেছে। এ ঘটনায় ওই গাড়িতে থাকা তিনজন নিহত হয়েছেন। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।  মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার চুনতি এলাকায় এ ঘটনা ঘটে। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২০১৪ সালের ২৭ এপ্রিল। দুপুরের ব্যস্ত সময়। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে চলছিল স্বাভাবিক যানচলাচল। ঠিক সেই সময় সাদা পোশাকে একটি দল তল্লাশি চৌকি বসিয়ে প্রাইভেট কার থামায়। গাড়িতে ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলাম ও তার সহযোগীরা। কয়েক মিনিটের মধ্যেই তাদের তুলে নেওয়া হয়। প্রায় একই সময়ে একই
জামালপুরের মেলান্দহে কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে চাপা পড়ে মা ও দুই মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) ভোর ৪টার দিকে মেলান্দহের পূর্বদাগী এলাকায় এ ঘটনা ঘটে। মৃত তিনজন হলেন- পূর্বদাগী এলাকার আব্দুল গনির স্ত্রী খুকি বেগম (৭০), মেয়ে ফাতেমা আক্তার (৪৫) ও ফরিদা আক্তার (৩৭)। স্থানীয়রা জানান, ভোর ৪টার
দেশে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে অভ্যন্তরীণ নৌপথে লঞ্চের ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছিল লঞ্চ মালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা। তারা যাত্রীদের ভাড়া ৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়ে গত রবিবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে (বিআইডব্লিওটিএ) চিঠি পাঠিয়েছে। তবে এ বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। তার
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মালবাহী ট্রাক উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে যানজটে পড়েছে স্কুল-কলেজের শিক্ষার্থী, নানা পেশার কর্মজীবী মানুষ ও দূরপাল্লার পরিবহণগুলো। ইতোমধ্যে যানজট চার কিলোমিটার অংশে ছড়িয়ে পড়েছে। বুধবার (২২ এপ্রিল) ভোর ৫টার দিকে গাজীপুরের কালিয়াকৈরে পল্লীবিদ্যুৎ এলাকায় শাহ সিমেন্ট কোম্পনির একটি সিমেন্টবোঝাই ট্রাক সড়কের উপর উল্টে গেলে এই যানজটের সৃষ্টি