/ দেশ
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর পশুর হাট ঘিরে ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তায় কঠোর পদক্ষেপ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ লক্ষ্যে একগুচ্ছ নির্দেশনা দেওয়া হয়েছে। যা অমান্য করলে মামলার কথাও বলা হয়েছে।   এবার হাট ব্যবস্থাপনায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে অবৈধ হাট নিয়ন্ত্রণ, পশুবাহী গাড়ির নির্বিঘ্ন চলাচল, বাকী অংশ দেখুন
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলার তদন্তে নতুন তথ্য পেয়েছে পিবিআই। তনুর পোশাক থেকে সংগ্রহ করা নমুনার ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের ডিএনএ উপস্থিতি শনাক্ত হয়েছে বলে জানিয়েছে তদন্তকারী এ সংস্থাটি। এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তিনজন পুরুষের শুক্রাণু পাওয়ার তথ্য জানিয়েছিল।
ফ্লাইওভারের পিলারে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আঁকা গ্রাফিতি মুছে ফেলার ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার পর চট্টগ্রাম নগরের জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও মিটিং নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সোমবার (১৮ মে) সকালে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য
জনগণের দাবি ও প্রয়োজনের ভিত্তিতেই কুমিল্লাকে বিভাগে উন্নীত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন। তিনি বলেন, জনগণের দাবি হয়ে থাকলে কুমিল্লা বিভাগ হবে। দেশ পুনর্গঠনের অঙ্গীকার পুনরায় ব্যক্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সবার আগে দেশ — এবং দেশটা সবার। আজ শনিবার (১৬ মে) কুমিল্লার বরুড়া
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নে খাল পুনর্খননস্থলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা শনিবার (১৬ মে) সকাল থেকে আশপাশের এলাকায় দলীয় নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সভাস্থলে আসতে থাকেন। সড়কের দুই পাশে
রাজশাহী শহর ঘেঁষে বয়ে চলেছে পদ্মা নদী। দেশের অন্যতম প্রধান এই নদী শুকিয়ে অসংখ্য চর জেগে উঠেছে। চরে জমেছে বালু, পড়েছে পলিমাটি। এতে নদীতে নৌকার বদলে বালুর ওপর চলছে ট্রাক্টর। পলিমাটিতে হচ্ছে বিভিন্ন রকমের চাষাবাদ। শুধু পদ্মা নদী নয়, ফারাক্কা বাঁধের কারণে পর্যাপ্ত পানি না পেয়ে নদ-নদীগুলো প্রায় মৃত। আর
 চৈত্রের এক সকালে আমরা বেগানাছড়ি গ্রামে পৌঁছাই। সকালের সূর্য তখন তাপ ছড়াচ্ছিল। বেশ খানিকটা সমতল ধানখেত পার হয়ে বনের কাছাকাছি যেতেই গায়ে লাগতে শুরু করে শীতল হাওয়া। চারপাশে গাছ আর বাঁশের বনে আকাশ প্রায় দেখা যায় না। হাওয়ায় দুলছে বাঁশের পাতা। নাম না জানা পাখির ডাক, তক্ষকের পরিচিত শব্দও কানে
গাজীপুরের কাপাসিয়ায় পরিকল্পিতভাবে স্ত্রী, তিন কন্যা ও শ্যালককে গলা কেটে হত্যার প্রধান আসামি ফোরকান মোল্লা পদ্মা সেতু থেকে লাফিয়ে ‘আত্মহত্যা’ করেছে বলে দাবি করেছে পুলিশ। তিনি জানান, পদ্মা সেতুতে থাকা সিসি ক্যামেরার ফুটেজে তা নিশ্চিত হওয়া গেছে। এছাড়াও ফোরকানের ব্যবহৃত মুঠোফোন ও ব্যাগ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকেল