/ জাতীয়
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি দেশের স্বার্থবিরোধী এবং অবিলম্বে বাতিল করা উচিত। চুক্তির সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনারও দাবি জানিয়েছেন বিশিষ্টজনরা। শনিবার (১৪ মার্চ) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সিপিবি ঢাকা মহানগর উত্তরের আয়োজনে ‘আমেরিকার সঙ্গে অসম বাণিজ্য চুক্তি: বাংলাদেশের অর্থনীতি, নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি’ শীর্ষক বাকী অংশ দেখুন
বর্তমান সংসদকে গতানুগতিক কোনো সংসদ নয় বরং ২৪-এর রক্তের ওপর দাঁড়িয়ে থাকা এক বিশেষ সংসদ বলে অভিহিত করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বিগত সাড়ে ১৫ বছর যারা নির্যাতিত হয়েছেন এবং জুলাই বিপ্লবে যারা অকাতরে প্রাণ দিয়েছেন, তাদের ত্যাগের বিনিময়েই আজ এই সংসদ গঠিত
দীর্ঘ দেড় দশকের দুঃশাসন ও ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছে। এই ঐতিহাসিক মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা করেছেন, এখন থেকে জাতীয় সংসদ হবে দেশের সব যুক্তি-তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের মূল কেন্দ্রবিন্দু। বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে
দেশের জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত রাখতে সরকারি ছুটির দিনেও ডিপো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। বৃহস্পতিবার (১২ মার্চ) বিপিসির সচিব শাহিনা সুলতানা সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্দেশনা অনুযায়ী শুক্রবার ও শনিবারও বিপিসির অধীনে থাকা
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু হলো। বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তিনি এ কথা বলেন। অধিবেশনের শুরুতেই সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাগত বক্তব্য দেন। এ সময় তিনি জুলাই আন্দোলনে জড়িতদের প্রতি কৃতজ্ঞতা জানান।
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ার পর মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তার দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) নামাজের বিরতির পর সংসদ অধিবেশন শুরু হওয়ার পর দেড়টার সময় স্পিকার নিজ বক্তব্যে বলেন, “নিরপেক্ষতার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করছি। সবার আগে বাংলাদেশ, এই
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দিনের কার্যসূচি অনুযায়ী অধিবেশনে নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম শোকপ্রস্তাবটি উত্থাপন করেন। অধিবেশনে সভাপতিত্বও করেন তিনি। শোকপ্রস্তাবে বলা হয়, ২০২৫ সালের ৩০ ডিসেম্বর দেশ হারিয়েছে তিনবারের
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হচ্ছেন আলতাফ হোসেন চৌধুরী। আগামীকাল, বৃহস্পতিবার, সকাল ১১টায় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্পিকারের শপথ পড়াবেন। অধিবেশনকে কেন্দ্র করে রাজধানী ঢাকার শেরেবাংলা নগর ও সংসদ ভবনের আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বুধবার রাত ১২টা থেকে অধিবেশন শেষ না