ছুটির দিনেও খোলা থাকবে ডিপো, জ্বালানি তেল সরবরাহে বিপিসির নতুন সিদ্ধান্ত

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

দেশের জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত রাখতে সরকারি ছুটির দিনেও ডিপো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিপিসির সচিব শাহিনা সুলতানা সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্দেশনা অনুযায়ী শুক্রবার ও শনিবারও বিপিসির অধীনে থাকা বিপণন কোম্পানিগুলোর প্রধান স্থাপনা বা ডিপো খোলা থাকবে এবং নিয়মিত তেল সরবরাহ অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, অতিরিক্ত তেল কেনার কারণে গত সপ্তাহে শহরের পাম্পগুলোতে তেল সংকট দেখা দিয়েছিল। বিশেষ করে শুক্রবার ও শনিবার ডিপো বন্ধ থাকায় শহরে তেল ফুরিয়ে যাওয়ায় ভোক্তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিপিসি জানিয়েছে, দেশের জ্বালানি তেলের চাহিদা অনুযায়ী বিদেশ থেকে তেল আমদানি নির্ধারিত সূচি অনুযায়ী হচ্ছে। পাশাপাশি প্রধান স্থাপনা থেকে সারাদেশের ডিপোতে রেল ওয়াগন ও ট্যাংকারের মাধ্যমে তেল সরবরাহ অব্যাহত থাকবে।

বিপিসি আশা করছে, এই পদক্ষেপের মাধ্যমে দেশের তেলের বাজার স্থিতিশীল থাকবে এবং সরবরাহ স্বাভাবিকভাবে বজায় থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ