/ জাতীয়
প্রয়োজনের অতিরিক্ত ওষুধে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধের আশঙ্কা, গবেষণায় মিলছে মাংসে ওষুধের অবশিষ্টাংশ বাজারে তুলনামূলক কম দামে সহজলভ্য হওয়ায় দেশের মানুষের প্রাণিজ আমিষের অন্যতম উৎস বয়লার মুরগি। দ্রুত ওজন বাড়ানো, রোগ নিয়ন্ত্রণ এবং খামারে মৃত্যুহার কমাতে অনেক ক্ষেত্রে মুরগিতে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। তবে রোগ নিরাময়ের প্রয়োজনীয় ব্যবহারের সঙ্গে নির্বিচার বা অতিরিক্ত বাকী অংশ দেখুন
দেশে এলপিজির কোনো সংকট নেই উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, অসৎ উদ্দেশ্যে কেউ এলপিজি মজুত করে জনঅসন্তোষ সৃষ্টির চেষ্টা করলে সরকার ব্যবস্থা নেবে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
বাংলাদেশের অর্থনীতি দীর্ঘদিন ধরে নানা ধরনের চাপের মধ্য দিয়ে যাচ্ছে। উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার বাজারে অস্থিরতা, বিনিয়োগে ধীরগতি, ব্যাংক খাতের দুর্বলতা এবং বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তা সব মিলিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে একধরনের স্থবিরতা তৈরি হয়েছিল। এর মধ্যে সর্বশেষ পরিসংখ্যানে মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি কিছুটা বাড়ার তথ্য অর্থনীতিতে নতুন করে আশার সঞ্চার করেছে।
* বরেন্দ্রে বিএমডিএর নতুন সেচ নীতিমালা নিয়ে কৃষকের উদ্বেগ * এক মৌসুম পরপর চাষের সুযোগ, রাজশাহী-নওগাঁ-চাঁপাইনবাবগঞ্জে বিপাকে কৃষক বরেন্দ্র অঞ্চলের কৃষিনির্ভর জনপদে বোরো আবাদ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নতুন সেচ নীতিমালার কারণে এবার বিপুল পরিমাণ আবাদযোগ্য জমি চাষের বাইরে থেকে যাওয়ার আশঙ্কা দেখা
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানবসভ্যতার জন্য অভূতপূর্ব সম্ভাবনার দ্বার খুলে দিলেও এর অন্ধকার দিক নিয়ে উদ্বেগ দ্রুত বাড়ছে। উন্নত এআই যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় কিংবা অপরাধী, সন্ত্রাসী বা রাষ্ট্রীয় কোনো পক্ষের হাতে ভয়ংকরভাবে ব্যবহৃত হয়, তাহলে তা বড় ধরনের প্রাণহানি ঘটাতে পারে এমন সতর্কতা দিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানী
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি। সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, বাংলাদেশি দক্ষ জনশক্তির কর্মসংস্থান বৃদ্ধি এবং জ্বালানি, অবকাঠামো, অ্যাভিয়েশন, তথ্যপ্রযুক্তি, রেলওয়ে ও লজিস্টিকসসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে
সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়ায় সাংবাদিকদের অন্যায়ভাবে হয়রানি ও ভিকটিমাইজেশন ঠেকাতে গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি নেওয়ার প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী জানান তিনি নিজেও বিষয়টিকে উপযুক্ত মনে করেছেন।   সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এ সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ
রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। বাকি ২৯ জনের পরিচয় যাচাই-বাছাই চলছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীটি। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকেএ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের সহকারী কমিশনার (এসি) সাকিবুল আলম ভূঁইয়া।