/ আন্তর্জাতিক
কুয়েতে তিনটি মার্কিন যুদ্ধবিমান ‘ভুলবশত’ ভূপাতিত করেছে দেশটির নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সোমবার মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে এই দাবি করা হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানি হামলার মুখে কুয়েতের একটি কমব্যাট মিশনে থাকা অবস্থায় তিনটি এফ-১৫ই স্ট্রাইক ইগল যুদ্ধবিমান এই দুর্ঘটনার শিকার হয়। সেন্ট্রাল কমান্ডের বিবৃতিতে বলা বাকী অংশ দেখুন
মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধাবস্থার পরিপ্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে আটকে পড়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ বাল্ক ক্যারিয়ার ‘এমভি বাংলার জয়যাত্রা’। জাহাজটি শুক্রবার পণ্য নিয়ে ওই বন্দরে পৌঁছে। শনিবার রাতে জাহাজটির অদূরে মিসাইল হামলা হয়। জাহাজের ৩১ জন নাবিকের সবাই নিরাপদে আছেন বলে জানিয়েছে
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার আগে তেহরান যুক্তরাষ্ট্রের ওপর হামলার কোনো পরিকল্পনা করছিল, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে মার্কিন কংগ্রেসকে জানিয়েছে পেন্টাগন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। রয়টার্স জানায়, মার্কিন কংগ্রেসের রুদ্ধদ্বার এক ব্রিফিংয়ে পেন্টাগনের কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং প্রক্সি বাহিনীগুলো
ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর ব্যাপক বোমাবর্ষণ এবং পাল্টা জবাবে ইরান ও ইরান–সমর্থিত গোষ্ঠীগুলোর ক্ষেপণাস্ত্র হামলায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও ছড়িয়ে পড়েছে। শনিবার সকাল থেকে শুরু হওয়া এই সংঘাতের জেরে দুই পক্ষই চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছে। ওয়াশিংটন আরও মার্কিন সেনার প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর
যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় পারমাণবিক আলোচনা শুরু করার বিষয়ে মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর নাকচ করে দিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ওয়াশিংটনের সঙ্গে কোনও ধরনের আলোচনায় বসবে না ইরান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ দেওয়া এক পোস্টে লারিজানি লিখেছেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও আলোচনা করব না। মার্কিন সংবাদমাধ্যম দ্য
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার প্রতিবাদে পাকিস্তানের করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ ও ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার মাই কোলাচি রোডে অবস্থিত কনস্যুলেট এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে। হাসপাতাল সূত্র
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বোমাবর্ষণের পাল্টা জবাবে ষষ্ঠ দফার হামলা শুরু করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। রবিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে। আইআরজিসি জানিয়েছে, তারা ইসরায়েল এবং ওই অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন’ হামলা চালিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের তেল নোফ বিমান ঘাঁটি, তেল আবিবে ইসরায়েলি
রাজধানী তেহরানের পাশাপাশি ইরানের ৬টি শহরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এই শহরগুলো হলো ইস্ফাহান, কোম, লোরেস্তান, কারাজ, কেরমানশাহ ও তাবরিজ। ইরানের রাষ্ট্রায়ত্ব বার্তাসংস্থা ফার্স নিউজ এজেন্সি এবং সরকারি টেলিভিশন চ্যানেল ইরনা তাদের প্রতিবেদনে নিশ্চিত করেছে এ তথ্য। আজ শনিবার স্থানীয় সময় সকাল ৯ টার দিকে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে প্রথম ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের