/ আন্তর্জাতিক
২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত চার দিনে ইরানে নিহত হয়েছেন ১ হাজার ৯৭ জন বেসামরিক। নিহতদের মধ্যে ১৮১ জন শিশু, যাদের বয়স ১০ বছরের কম। এছাড়া আহত হয়েছেন আরও কমপক্ষে ৫ হাজার ৪০২ জন। এই আহতদের মধ্যেও ১০০ জন শিশু আছে। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ বাকী অংশ দেখুন
গত এক বছর ধরে বাণিজ্যযুদ্ধ, অভিবাসন সংকট এবং নানাবিধ অর্থনৈতিক ধাক্কা সামলে ওঠা মার্কিন অর্থনীতি এখন এক চরম অগ্নিপরীক্ষার মুখোমুখি। ইরানের দীর্ঘকালীন ইসলামপন্থি সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রকাশ্য লক্ষ্য নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক ও অনির্দিষ্টকালের এই সামরিক অভিযানের সিদ্ধান্ত পুরো বিশ্বকে এক গভীর অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। ট্রাম্পের এই
‘চলমান আঞ্চলিক উত্তেজনা’ উল্লেখ করে ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ কুয়েতে মার্কিন দূতাবাসে বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বিষয়টি জাতিয়েছে দূতাবাস। পোস্টে দূতাবাস বলেছে, আমরা সব নিয়মিত এবং জরুরি কনস্যুলার অ্যাপয়েন্টমেন্ট (আবেদন) বাতিল করেছি। এছাড়া ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাস দেশের ‘বর্তমান নিরাপত্তা পরিস্থিতি’ উল্লেখ করে
ওমান উপসাগরে ইরানের নৌবাহিনীর ১১টি জাহাজ টহল দিচ্ছিল। সবগুলোকে ধ্বংস করা হয়েছে বলে এক বিবৃতিতে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)। আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা সেই বিবৃতিতে বলা হয়েছে, “দু’দিন আগেও ওমান উপসাগরে ইরানের ১১টি যুদ্ধজাহাজ টহল দিয়ে বেড়াচ্ছিল। গতকাল সোমবার সবগুলোকে ধ্বংস করা হয়েছে।
ইরানের বিরুদ্ধে কোনও ধরনের সরাসরি সামরিক অভিযানে জার্মানি অংশ নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল। সোমবার সকালে পাবলিক রেডিও ডয়চল্যান্ডফাস্ক-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সরকারের এই অবস্থানের কথা জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফেডারেল সরকারের এই সংঘাতের অংশ হওয়ার কোনও ইচ্ছা নেই। তা ছাড়া আমাদের প্রয়োজনীয় সামরিক সক্ষমতাও
চলতি ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই-ফেব্রুয়ারি) প্রথম আট মাসে দেশের তৈরি পোশাক (আরএমজি) রফতানিতে নিম্নমুখী প্রবণতা স্পষ্ট হয়েছে। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, এ সময়ে আরএমজি রফতানি আয় হয়েছে ২৫ দশমিক ৮০ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৭৩ শতাংশ কম। খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়,
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। নেতানিয়াহুর কার্যালয় ছাড়াও  ইসরায়েলি বিমান বাহিনী প্রধানের সদরদপ্তরকে লক্ষ্যবস্তু করেছে ইরান। সোমবার আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। (আইআরজিসি) বলেছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর
ভূমধ্যসাগরীয় অঞ্চলের দেশ সাইপ্রাসের আক্রোতিরিতে অবস্থিত ব্রিটিশ বিমানবাহিনীর ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে। আজ সোমবার সকালের দিকে ঘাঁটিটির রানওয়েতে একটি বিস্ফোরকবাহী ড্রোন আছড়ে পড়েছে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেছেন, “আমরা এই মুহূর্তে এ ব্যাপারে বিস্তারিত জানাতে পারছি না। তবে এটুকু বলতে পারি যে