মার্চ মাসের জন্য অপরিবর্তিত রইলো এলপিজির দাম

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় সোমবার, ২ মার্চ, ২০২৬

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ফেব্রুয়ারি মাসের মতো মার্চ মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১৩৪১ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। সোমবার (২ মার্চ) নতুন এ মূল্যের ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে। এছাড়া প্রতি লিটার অটোগ্যাসের দাম ৩ পয়সা কমিয়ে ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি এলপি গ্যাসের দাম ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ