জনগণকে যে কথা দিয়েছি, তা আগে রাখতে হবে : আবদুস সালাম

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) সুসংগঠিত ও ঐক্যবদ্ধ রাখার আহ্বান জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. আবদুস সালাম বলেন, কে কী পেলাম, কী পেলাম না, হিসাব পরে। জনগণকে যে কথা দিয়েছি, তা আগে রাখতে হবে। গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় দলকে শক্তিশালী রাখতে হবে।

তিনি বলেন, ১৭টা বছর আমরা এই গণ-অভ্যুত্থানের জন্য অপেক্ষা করেছি। শুধু অপেক্ষা নয়, এর প্রেক্ষাপট তৈরির জন্যও কাজ করেছি। এখনো ইলিয়াস আলী ও চৌধুরী আলমের খবর আমরা পাইনি। কাজেই যারা আজ বিএনপিকে আন্দোলন শেখান, তাদের নিজেদের পায়ের তলার মাটি দেখা দরকার।

বর্তমান সরকারের বিরুদ্ধে দ্রুত আন্দোলনে না গিয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, তিন-চার-পাঁচ মাসে আলাদিনের চেরাগ দিয়ে সব পরিবর্তন করা সম্ভব নয়। পরিবর্তন করতে সময় লাগে।

তিনি বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। সবাই মিলে আসুন, গণতন্ত্র রক্ষা করি। আবার ফ্যাসিবাদ যাতে ফিরে না আসে, সে জন্য ঐক্যবদ্ধ হই।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, সাংস্কৃতিক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক, চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, পাবনার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, ঢাকা-১৪ আসনের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি, প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিশেষ সহকারী রাশেদ খান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ