‘সুপারগার্ল’-এর বেহাল দশা, লোকসান হতে পারে ১২’শ কোটি টাকা!

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

বক্স অফিসে বেহাল দশা ডিসি কমিকস ও ওয়ার্নার ব্রাদার্সের নতুন ছবি ‘সুপারগার্ল’-এর। মুক্তির প্রথম সপ্তাহান্তে ছবিটির আয় মাত্র ৬ কোটি ৮০ লাখ ডলার। এর মধ্যে উত্তর আমেরিকার বাজার থেকে এসেছে ৩ কোটি ৮০ লাখ ডলার। যা প্রত্যাশার চেয়ে অনেক কম।

যত দিন যাচ্ছে, ‘সুপারগার্ল’-এর আয়ের হারও কমছে। পাল্লা দিয়ে বাড়ছে লোকসানের ঝুঁকি। ভ্যারাইটির এক প্রতিবেদনে বলা হয়েছে, ছবিটি ১০০ থেকে ১২০ মিলিয়ন ডলারের লোকসান গুনতে পারে। যা বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ২০০ কোটি টাকারও বেশি।

বক্স অফিস বিশ্লেষক জেফ বক বলেন, “ডিসি ও ওয়ার্নার ব্রাদার্সের জন্য এটা শুরু থেকেই কঠিন চ্যালেঞ্জ ছিল। কারণ ‘সুপারগার্ল’ এমন কোনো চরিত্র নয়, যাকে ঘিরে আগে কখনও ‘ইভেন্ট-লেভেলের’ ব্লকবাস্টার তৈরি হয়েছে। দর্শকদের মধ্যে ‘সুপারগার্ল’ নিয়ে ইতিবাচক ধারণাও ছিল না। শেষ পর্যন্ত সমস্যা একটাই—ছবিটি অতোটা ভালো হয়নি, যা এটাকে বড় একটা সিনেমাটিক ইভেন্টে পরিণত করতে পারবে।”

বর্তমান অবস্থা অনুযায়ী, ‘সুপারগার্ল’ ছবিটি উত্তর আমেরিকায় মোট ১০ কোটি ডলার এবং বিশ্বব্যাপী ২০ থেকে ২১ কোটি ডলারের মধ্যে গিয়ে থেমে যেতে পারে। সেক্ষেত্রে লোকসানের অংকটা হতে পারে ১০ থেকে ১২ কোটি ডলার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ