অভ্যন্তরীণ পোস্টাল ব্যালট পাঠানো শুরু

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটে ভোট দেবেন, তাদের কাছে ব্যালট পেপার পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৬ জানুয়ারি) সকালে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জাতীয় নির্বাচন ও গণভোটের ফলাফল এবার একসঙ্গেই প্রকাশ করা হবে। দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ইতোমধ্যে নিবন্ধন করেছেন, তাদের ঠিকানায় আজ থেকেই ব্যালট পাঠানো হচ্ছে। এই তালিকায় রয়েছেন- নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং কারাগারে থাকা কয়েদিরা।

বিদেশে অবস্থানরতদের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে প্রশ্ন করা হলে ইসি সচিব স্পষ্ট করেন, বিদেশে কেউ যদি আচরণবিধি লঙ্ঘন করেন, তবে তা ব্যক্তিগত পর্যায়ের অপরাধ হিসেবে গণ্য হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ