সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রত্যাশিত ৯ম পে-স্কেলের প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে, যা চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই নতুন বেতন কাঠামোর অনুমোদন দেওয়া হয়।
নতুন পে-স্কেল অনুযায়ী সর্বোচ্চ ১৪২ শতাংশ এবং সর্বনিম্ন ১০০ শতাংশ বেতন বৃদ্ধি পাবে। এই কাঠামোটি বাস্তবায়িত হবে তিন ধাপে। নতুন এই নিয়মে গ্রেড-১ এর জন্য ১ লাখ ৫৬ হাজার টাকা এবং ২০তম গ্রেডের জন্য ২০ হাজার টাকা মূল বেতন নির্ধারণ করা হয়েছে।