আলজেরিয়াকে শেষ ৩২-এ থামিয়ে দিলো সুইজারল্যান্ড। টানা চতুর্থবার বিশ্বকাপের শেষ ষোলোতে খেলা নিশ্চিত করল তারা, তবে নকআউটে তাদের জয় এলো ৮৮ বছর পর।
দ্বিতীয়ার্ধে ফিরে মাত্র ৪৮ সেকেন্ড লেগেছে সুইজারল্যান্ডের ব্যবধান দ্বিগুণ করতে। আলজেরিয়া বল বিপদমুক্ত করতে চাইলেও পারেনি। ড্যান এনডোয়ে বক্সের প্রান্তে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে দূরের কোণা দিয়ে জাল কাঁপান।
৮১ মিনিটে সহজ একটি গোলের সুযোগ নষ্ট করে সুইজারল্যান্ড। দূরের পোস্টে দাঁড়িয়ে থাকা রেইডার গোড়ালির শটে ফাঁকা জালে বল না জড়িয়ে গোলরক্ষকের হাতে তুলে দেন।
শেষ ষোলোতে সুইজারল্যান্ড খেলবে কলম্বিয়া বা ঘানার বিপক্ষে। দুই দল শেষ ৩২ এর মুখোমুখি হবে আজ।