শেষবার ১৯৯৮ সালে বিশ্বকাপে খেলেছিল অস্ট্রিয়া। এরপর একে একে কেটে গেছে পাঁচটি আসর। অবশেষে উত্তর আমেরিকা বিশ্বকাপে জায়গা পায় তারা। আর বিশ্বকাপের মঞ্চে ফিরেই জয়ের দেখা পেল অস্ট্রিয়ানরা। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জর্ডানকে ৩-১ গোল ব্যবধানে হারাল তারা।
এক গোলে পিছিয়ে পড়ে পড়া জর্ডান দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে উঠে। সেই লক্ষ্যে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে তারা। এতে সফলও হয় প্রথমবার বিশ্বকাপে খেলতে আসা দলটি। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটের মাথায় সমতাসূচক গোলটি করেন আলি ওলওয়ান।
তবে তাতে কোনো লাভ হয়নি। ৭৬তম মিনিটে মিনিটে আত্মঘাতী গোল করে আবারও পিছিয়ে পড়ে জর্ডান। আর ম্যাচের একদম অন্তিম মুহূর্তে পেনাল্টি থেকে আরও একটি গোল আদায় করে অস্ট্রিয়া। ফলে ৩-১ গোল ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।