বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ বলেছেন, বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যেভাবে ধ্বংস করেছে, তার মধ্যে পুলিশ ছিল এক নম্বরে।
ডিআইজি মো. আশিক সাঈদ বলেন, স্কুল-কলেজে পুলিশি টিম নিয়মিত টহল দিচ্ছে। পুলিশ এই কার্যক্রম অব্যাহত রাখবে। ইভটিজিং নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত কাজ করছে।
তিনি আরও বলেন, সাইবার বুলিং সবচেয়ে জঘন্য একটি অপরাধ। রাজশাহীতে অচিরেই সাইবার ল্যাব প্রতিষ্ঠা করা হবে। যেন, সাইবার অপরাধ বিষয়ক সমস্যার সমাধান করা যায়।
তিনি আরও বলেন, যেকোনো থানা এলাকাতেই থানার সাথে যোগসাজশ থাকতে পারে। থানার কোনো সদস্য মাদকের সাথে জড়িত থাকলে, তাকে সরাসরি বাড়ি চলে যেতে হবে। এটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলা আছে।
ডিআইজি মো. আশিক সাঈদ বলেন, ইদানিং নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর চেষ্টা করছে। বাংলাদেশে উগ্রবাদ সৃষ্টির চেষ্টা করছে। আমরা এর বিরুদ্ধে বলিষ্ঠ পদক্ষেপ নিতে সক্ষম হবো। মাদক, জুয়া, কিশোর গ্যাং এসবে আমাদের জিরো টলারেন্স।