হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হচ্ছে নতুন সুবিধা

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

হোয়াটসঅ্যাপে নিজস্ব চ্যানেল খুলে সহজেই বেশিসংখ্যক ব্যক্তিকে হালনাগাদ তথ্য জানানোর পাশাপাশি বিভিন্ন বিষয়ে জরিপ চালানো যায়। ফলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজস্ব চ্যানেলের সদস্যদের একসঙ্গে হালনাগাদ তথ্য জানানো ছাড়াও বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত নিতে পারে। এবার চ্যানেলকে আরও অংশগ্রহণমূলক করে তুলতে প্রশাসকদের জন্য ‘প্রাইভেট ভিউ কাউন্টস’ সুবিধা চালু করছে হোয়াটসঅ্যাপ। নতুন এ সুবিধার মাধ্যমে চ্যানেলে প্রকাশিত প্রতিটি পোস্ট কতজন অনুসারী দেখেছেন, তা জানতে পারবেন প্রশাসকেরা। বর্তমানে অ্যান্ড্রয়েড ও আইওএসের বেটা সংস্করণ ব্যবহারকারীদের ওপর সুবিধাটির কার্যকারিতা পরখ করা হচ্ছে।

আরও পড়ুন
বর্তমানে চ্যানেলের কোন পোস্ট কতজন দেখেছেন, তা জানার নির্ভরযোগ্য কোনো ব্যবস্থা নেই। কোন পোস্ট কতবার ফরোয়ার্ড হয়েছে, তা থেকে কিছুটা ধারণা পাওয়া গেলেও প্রকৃত ভিউসংখ্যা জানা যায় না। ফলে অনেকেই নিজেদের চ্যানেলের জনপ্রিয়তা সম্পর্কে ভুল ধারণা পেয়ে থাকেন। নতুন এ সুবিধা চালু হলে প্রশাসকেরা সহজেই জানতে পারবেন, কোন পোস্ট সবচেয়ে বেশিবার দেখা হয়েছে বা কোন ধরনের কনটেন্ট অনুসারীদের বেশি আকৃষ্ট করেছে। এর ফলে দর্শকদের আগ্রহের ভিত্তিতে ভবিষ্যতের কনটেন্ট পরিকল্পনা করতে পারবেন তাঁরা।

আরও পড়ুন
হোয়াটসঅ্যাপের তথ্যমতে, চ্যানেলকে আরও অংশগ্রহণমূলক করে তুলতে ভবিষ্যতে ‘পাবলিক ভিউ কাউন্টস’ নামে আরেকটি সুবিধা চালু করা হবে। সুবিধাটি চালু হলে প্রতিটি পোস্টের দর্শকসংখ্যা চ্যানেলের সঙ্গে যুক্ত ব্যক্তিরা দেখতে পারবেন। তবে সুবিধাটি এখনো উন্নয়নমূলক পর্যায়ে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ