হাসনাতের দুঃখ প্রকাশের পরও এনসিপিকে প্রতিহতে অনড় ব্রাহ্মণবাড়িয়ার কওমি ছাত্ররা

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে জানিয়ে ফেইসবুক স্ট্যাটাসে দুঃখ প্রকাশ করেছেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

তারপরেও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সভাস্থলে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত সিদ্ধান্ত বহাল রাখার কথা জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া কওমি ছাত্র ঐক্য পরিষদ।

এই পরিস্থিতিতে জেলা প্রশাসক মো. আবু সাঈদ শনিবার দুপুর ২টায় বলেন, “এনসিপি শিল্পকলা একাডেমিতে একটি ঘরোয়া অনুষ্ঠান করবে বলে জানিয়েছিল। কিন্তু রাজনৈতিক সমাবেশ হবে, সেটা জানায়নি। সেজন্য আমরা অনুমতি ওইভাবে দিতে পারি না। কারণ শিল্পকলায় কোনো রাজনৈতিক অনুষ্ঠানের জন্য নয়।

বৃহস্পতিবার কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ জাতীয় সংসদের অধিবেশনে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৌকাবাইচ বন্ধ হয়ে যাওয়ায় কার্যকর ব্যবস্থা নিতে না পারায় সরকারের ব্যর্থতার সমালোচনা করেন।

এর প্রতিবাদে শুক্রবার মধ্যরাতে কওমি ছাত্র ঐক্য পরিষদ শহরে বিক্ষোভ করে। এ সময় বিক্ষোভকারীরা হাসনাত আবদুল্লাহ ও এনসিপির বিরুদ্ধে স্লোগান দেন। তারা হাসনাত আবদুল্লাহকে বক্তব্যের জন্য ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

অন্যথায় শনিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমিতে এনসিপি পূর্বনির্ধারিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা কর্মসূচি পালন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

এনসিপি নেতারা বলেন, বিকাল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শনিবার দুপুর দেড়টায় হাসনাত আবদুল্লাহ ফেইসবুকে দুঃখপ্রকাশ করেন।

হাসনাত আবদুল্লাহ ফেইসবুকে দুঃখ প্রকাশের করায় কর্মসূচি প্রত্যাহার করা হবে কিনা জানতে চাইলে দুপুরে ব্রাহ্মণবাড়িয়া কওমি ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল খালেক বলেন, “আমাদের কর্মসূচি এখনো বহাল আছে। আমরা পরামর্শ করছি। যেহেতু কর্মসূচি দিয়েছি অবস্থান করবো ইনশাল্লাহ।”

অপরদিকে এনসিপির কেন্দ্রীয় কমিটির সংগঠক আব্দুল্লাহ আল মাহমুদ জিহান বলেন, “আমরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রাজনৈতিক অনুষ্ঠান করার জন্যই জেলা প্রশাসককে বলেছিলাম। ঘরোয়াভাবে কি রাজনৈতিক অনুষ্ঠান হয় না? আমরা বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছি। আমাদের অনুষ্ঠান হবে।”

এনসিপির সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ দুপুর ২টায় বলেন, “এনসিপির পূর্বঘোষিত সমন্বয় সভা ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমিতে নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে আজকের কর্মসূচিকে ঘিরে পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আমরা আশ্বস্ত হয়েছি। সবাইকে শান্তি, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ