হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জনে নেটিজেনের ওপর চটলেন আমিশা

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে সম্পর্কের রসায়ন খুঁজে পাওয়া এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীকে কঠোর জবাব দিয়েছেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। মুম্বাইয়ের তাজমহল প্যালেসে সম্প্রতি হার্দিককে নিজের কয়েকজন বন্ধুর সঙ্গে পরিচয় করিয়ে দেন আমিশা। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় প্রেমের গুঞ্জন।

এক্স-এর এক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে লিখেছিলেন, বেঙ্গালুরুর একটি হোটেলের পার্টিতে যেভাবে আমিশা প্যাটেল হার্দিক পান্ডিয়ার কাঁধে হাত রেখেছেন, তাতে মনে হচ্ছে রেড্ডিট-এর সব গুঞ্জন সত্যি হতে চলেছে।

এই ধরনের গুঞ্জনকে একচুলও ছাড় দেননি আমিশা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ওই পোস্টের একটি স্ক্রিনশট শেয়ার করে বেশ কটাক্ষের সুরেই উত্তর দেন তিনি। আমিশা লিখেন, ‘একেবারে সত্যি কথা ভাই! মাই গড আপনি একদম ঠিক ধরেছেন তার ওপর আমার হাত রাখার ধরনটা সত্যিই বড্ড রোমান্টিক ছিল।’

মুম্বাইয়ের তাজমহল প্যালেসে সম্প্রতি হার্দিককে নিজের কয়েকজন বন্ধুর সঙ্গে পরিচয় করিয়ে দেন আমিশা

বন্ধুদের মধ্যকার সাধারণ একটি মেলামেশাকে কেন প্রেমের দৃষ্টিভঙ্গিতে দেখা হচ্ছে, সেই প্রশ্ন তুলে ওই নেটিজেনকে তোপ দেগে আমিশা আরও লিখেছেন, ‘আমি আপনাকে চিনি না, তবে এটা নিশ্চিত যে বন্ধু হিসেবেও আপনার কোনও মেয়েবন্ধু নেই। এই ধরনের পোস্ট করার আগে এবার অন্তত একজন মেয়েকে বন্ধু বানানোর সময় এসেছে আপনার।’প্রসঙ্গত, বর্তমানে মডেল মাহিকা শর্মার সঙ্গে প্রেম করছেন হার্দিক পান্ডিয়া। এর আগে অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ থাকা এই ক্রিকেটার ২০২৫ সালে ইনস্টাগ্রামে মাহিকার সঙ্গে তার সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ