হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার হুমকি দিলেন ট্রাম্প

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় সোমবার, ২২ জুন, ২০২৬

লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত থাকার প্রতিবাদে হরমুজ প্রণালি ফের বন্ধ করায় ইরানকে বৈশ্বিক মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদি অবিলম্বে ইরান অবরোধ প্রত্যাহার না করে, তাহলে অদূর ভবিষ্যতে এই বাণিজ্যিক জলপথ যুক্তরাষ্ট্রের সরাসরি নিয়ন্ত্রণে থাকবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত থাকায় প্রতিবাদ হিসেবে গত শনিবার আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালি ফের বন্ধ করে দিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, ইসলামাবাদ সমঝোতা স্মারক চুক্তির অন্যতম শর্ত ছিল লেবাননে সংঘাত থামাতে হবে; কিন্তু ইসরায়েল হামলা অব্যাহত রাখায় শনিবার হরমুজ প্রণালি ফের বন্ধ করে দেয় ইরান। তারপরই এ হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট।

ফক্স নিউজকে ডোনাল্ড ট্রাম্প বলেন, “যদি প্রয়োজন হয়, আমরা হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবো। যদি তারা কোনো চুক্তি না করে, হরমুজ থেকে আমরা টোল আদায় করা শুরু করব।”

যুক্তরাষ্ট্র যদি সত্যিই হরমুজ থেকে টোল নেওয়া শুরু করে, তাহলে হরমুজে চলাচলরত প্রতিটি পণ্যবাহী বাণিজ্যিক জাহাজকে তার পণ্যের বাজারমূল্যের ২০ শতাংশ কর হিসেবে দিতে হবে বলে জানিয়েছেন তিনি।

এদিকে রোবার ডোনাল্ড ট্রাম্প এই হুমকি দেওয়ার কয়েক ঘণ্টা পর মার্কিন প্রেসিডেন্টকে পাল্টা সতর্কবার্তা দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ। এক বিবৃতিতে তিনি বলেছেন, “শব্দ নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পের আরও সতর্ক হওয়া উচিত। ইরানের প্রতিরক্ষা বাহিনী যে কোনো মার্কিন হুমকি মোকাবিলার জন্য প্রস্তুত।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ