শের সঙ্গে ‘টক্সিক: অ্যা ফেয়ারিটেল ফর গ্রোন আপস’ ছবিতে অভিনয় করে কটাক্ষের শিকার হচ্ছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। এই ছবিতে একাধিক ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন তিনি। নিন্দুকের অভিযোগ, মা হওয়ার পরে এমন চরিত্রে অভিনয় করা ঠিক হয়নি। এবার অভিনেত্রী নিজেই জানালেন, কেন ‘টক্সিক’ ছবিতে অভিনয় করলেন তিনি।
এই ছবিকে কিয়ারার ক্যারিয়ারের সবচেয়ে সাহসী কাজ বলে মনে করা হচ্ছে। তিনি বলেন, ‘‘গল্পটা প্রথম যখন শুনি, তখনই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমার চরিত্রটি সুন্দরভাবে তৈরি করা হয়েছে। একজন অভিনেত্রী হিসাবে এমন চরিত্রই সব সময় খুঁজি। আমার মনে হলো, ক্যারিয়ারের এমন সময়ে এই চরিত্রটি আমার জন্য দারুণ হবে। আমি ক্যারিয়ারের এমন এক জায়গায় পৌঁছেছি, যেখানে একটি কঠিন চরিত্র করার আত্মবিশ্বাস এসেছে।”
কিয়ারার মতে, মহিলা চরিত্র হওয়া উচিত শক্তিশালী। ‘টক্সিক’-এর চরিত্রও নাকি এমনই।
টক্সিক’ ছবির চিত্রনাট্য লিখেছেন যশ এবং গীতু মোহনদাস। পরিচালনা করেছেন গীতু মোহনদাস। ছবিটি একসঙ্গে ইংরেজি এবং কন্নড় ভাষায় শুট করা হয়েছে। দক্ষিণী সুপারস্টার যশের বহুল প্রতীক্ষিত ছবি ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’। এটির মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। একাধিকবার মুক্তি পিছিয়ে যাওয়ার পর অবশেষে জানা গেছে, আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি।