শুভ্রতার আভায় সাদিয়া

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

পর্দার জনপ্রিয় মুখ সাদিয়া আয়মান প্রায়ই তার স্টাইলিশ লুক নিয়ে আলোচনায় থাকেন। সামাজিক মাধ্যমে নিয়মিত নান্দনিক রূপে নিজেকে মেলে ধরেন, প্রশংসা কুড়ান ভক্তদের। এবারও তার ব্যতিক্রম ঘটল না; সাদা শাড়িতে ধরা দিয়ে ‘একটুখানি শুভ্রতা’ ছড়িয়ে দিলেন।

এছাড়াও একটি সিঙ্গেল লেয়ার মুক্তার মালা পরেছেন অভিনেত্রী; যা তার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। খোলা চুল ও মিষ্টি হাসি তাকে করে তুলেছে আরও প্রাণবন্ত।

সাদা শাড়িতে সাদিয়া আয়মান। ছবি- ফেসবুক।

স্টাইলিশ এই অবতারের ফটোসেশনে সাদিয়া আয়মান বেঁছে নিয়েছেন এক চমৎকার ব্যাকগ্রাউন্ড! ফুলের বাগানকে পেছনে রেখে ফ্রেমবন্দি হয়েছেন অভিনেত্রী। আর তা প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ‘একটুখানি শুভ্রতা…’।

সাদিয়ার ছবিতে নজর কেড়েছে আবহে থাকা ফুলের বাগান। ছবি- ফেসবুক।

সাদিয়া আয়মানের নিত্য নতুন লুক নেটিজেনদের ফের নজর কেড়েছে তা বলার বাকি রাখে না। এবার অভিনেত্রীর এই শুভ্রতার আভা যেন আলাদা কিছু ছিল ভক্তদের মাঝে। সম্প্রতি বেশ কিছু নাটক, ফিল্ম, ওয়েব ফিল্ম দিয়ে আলোচনায় এলেও বর্তমানে এই অভিনেত্রীর ব্যস্ততা খানিকটা কমই দেখা যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ