রোনালদোর বাইসাইকেল কিকের ব্যর্থ চেষ্টা

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় রবিবার, ২৮ জুন, ২০২৬

বিশ্বকাপে কলম্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের হাইভোল্টেজ ম্যাচে প্রথমার্ধের ৩৯তম মিনিটে দুর্দান্ত এক সুযোগ হাতছাড়া করেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। ব্রুনো ফার্নান্দেসের শট কলম্বিয়ান গোলরক্ষক কামিলো ভার্গাস দারুণ দক্ষতায় ফিরিয়ে দেওয়ার পর ফিরতি বলে শূন্যে ভেসে অ্যাক্রোবেটিক বাইসাইকেল কিকের এক অবিশ্বাস্য চেষ্টা চালান সিআরসেভেন। তবে বলের সাথে সঠিক সংযোগ না মেলায় অল্পের জন্য গোলবঞ্চিত হতে হয় পর্তুগালকে।

প্রথমার্ধে দুই দলই বেশ কিছু আক্রমণ ও পাল্টা আক্রমণ চালালেও কোনো পক্ষই ডেডলক ভাঙতে পারেনি।

পয়েন্ট টেবিলের পর্তুগালের চেয়ে এগিয়ে রয়েছে কলম্বিয়া। ২ ম্যাচ জিতে তাদের সংগ্রহ ৬। অন্যদিকে পর্তুগাল অর্জন করেছে ৪ পয়েন্ট। জয় কিংবা ড্র করতে পারলেই গ্রুপ সেরা হবে লাতিন আমেরিকান দলটি। অন্যদিকে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে জয়ের কোনো বিকল্প নেই রোনালদোর পর্তুগালের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ