দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ‘সমঝোতা চুক্তি’ চূড়ান্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আনুষ্ঠানিকভাবে এই চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তিটি সম্পূর্ণ হওয়ার ঘোষণা দিয়ে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। ওই বার্তায় তিনি হরমুজ প্রণালী টোল-মুক্তভাবে উন্মুক্ত করার এবং সেখানে থাকা যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়ার নির্দেশ দেওয়ার কথা উল্লেখ করেন।
ট্রাম্প স্পষ্ট করে লেখেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সাথে চুক্তিটি এখন সম্পন্ন হয়েছে। সবাইকে অভিনন্দন! আমি এই মুহূর্তে হরমুজ প্রণালী সম্পূর্ণ টোল-মুক্তভাবে উন্মুক্ত করার এবং একই সাথে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অবিলম্বে প্রত্যাহারের পূর্ণ অনুমোদন দিচ্ছি। বিশ্বের সব জাহাজ, আপনাদের ইঞ্জিন চালু করুন। তেলের প্রবাহ শুরু হতে দিন!
ট্রাম্পের এই ঘোষণার আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সামাজিক মাধ্যমে লেখেন, আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে যুক্তরাষ্ট্র এবং ইসলামিক প্রজাতন্ত্র ইরানের মধ্যে শান্তি চুক্তি অর্জিত হয়েছে। উভয় পক্ষ সকল সম্মুখে, লেবানন সহ, সামরিক অভিযানের তাৎক্ষণিক এবং স্থায়ী বন্ধ ঘোষণা করেছে।
তবে ইরানি সংবাদ মাধ্যম মেহর নিউজ বলছে, শেহবাজ শরীফের মধ্যস্থতায় ট্রাম্প এই ‘শান্তি চুক্তি’ হয়েছে বলে দাবি করলেও ইরানের কর্মকর্তারা এখন পর্যন্ত এ নিয়ে স্পষ্ট বার্তা দেয়নি।