যশের সঙ্গে কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিতর্ক! এ বার পর্দায় তমন্নার সঙ্গে চুম্বন-দৃশ্য সিদ্ধার্থের? তুঙ্গে জল্পনা

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

যশের সঙ্গে বাঁধনছাড়া ঘনিষ্ঠ দৃশ্যের জন্য কটাক্ষের শিকার হন কিয়ারাও। এমনকি কিয়ারার স্বামী অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রকেও পড়তে হয়েছে কটাক্ষের মুখে। এ বার নাকি পর্দায় অন্য এক অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যাবে সিদ্ধার্থকে।

‘টক্সিক’ ছবিতে যশের সঙ্গে কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। যশের সঙ্গে বাঁধনছাড়া ঘনিষ্ঠ দৃশ্যের জন্য কটাক্ষের শিকার হন কিয়ারাও। এমনকি, কিয়ারার স্বামী অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রকেও পড়তে হয়েছে কটাক্ষের মুখে। এ বার নাকি পর্দায় অন্য এক অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যাবে সিদ্ধার্থকে। ‘দ্য বন’ ছবিতে দেখা যাবে তমন্না ভাটিয়ার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে।

আগামী ২৫ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পেতে চলেছে। কয়েক দিন আগেই প্রকাশ্যে এসেছে ছবির ঝলক। বৃহস্পতিবার ছবির প্রথম গান ‘সমঝো না’ প্রকাশ করার কথা নির্মাতাদের। বুধবারই প্রকাশিত হয়েছে গানটির প্রোমো। এর মধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে সিদ্ধার্থ ও তমন্নার একটি ভিডিয়ো। সেখানে দুই তারকাকে চুম্বন করতে দেখা যাচ্ছে। ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই তা নিয়ে চর্চা শুরু হয়েছে। যদিও এই ভিডিয়ো তৈরি হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে। নকল হলেও, ছবিতে কিন্তু সিদ্ধার্থ ও তমন্নার ঘনিষ্ঠ দৃশ্য থাকবে বলেই শোনা যাচ্ছে। বহু নেটাগরিক নিজেরাও জানিয়েছেন, তাঁরা সিদ্ধার্থ ও তমন্নার উষ্ণ রসায়ন দেখতে ইচ্ছুক। কেউ কেউ আবার মন্তব্য করেছেন, “ভিডিয়োটি নকল ঠিকই। কিন্তু এ বার সিদ্ধার্থের উষ্ণ দৃশ্য দেখতে চাই। ‘টক্সিক’-এ কিয়ারাকে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গিয়েছে। তা হলে সিদ্ধার্থ কেন নয়?”
এআই নির্মিত ভিডিয়োটি নিয়ে অবশ্য ‘দ্য বন’ ছবির নির্মাতারা কিছু বলেননি। সিদ্ধার্থ বা তমন্নাও কোনও মন্তব্য করেননি।

প্রথমে চলতি বছরের ২৮ অগস্ট ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। অন্য দিকে ২৬ অগস্ট মুক্তি পেয়েছে কিয়ারার ‘টক্সিক’। বক্সঅফিসে দুটি ছবি মুখোমুখি হওয়ার সম্ভাবনা ছিল বলেই ‘দ্য বন’-এর মুক্তি পিছিয়ে দেওয়া হয় বলে খবর ছড়ায়। ছবিতে প্রথম বার জুটি বাঁধছেন সিদ্ধার্থ ও তমন্না ভাটিয়া। নতুন এই রসায়ন দেখার অপেক্ষায় রয়েছেন দর্শক উল্লেখ্য, ‘দ্য বন’ ছবিটিতে উঠে আসবে বিহারের গ্রামের এক জঙ্গলের গল্প। সেই জঙ্গলকে কেন্দ্র করে তৈরি রহস্য ঘিরেই তৈরি এই ছবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ