মুক্তির আগেই ‘টক্সিক’-এর টিকিট বিক্রিতে ঝড়

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

যশ অভিনীত ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন–আপস’ সিনেমাটি মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে ঝড় তুলেছে। এরই মধ্যে অগ্রিম টিকিট বিক্রিতে সিনেমাটির আয় ২৪.২৭ কোটি রুপি।

গীতু মোহনদাস পরিচালিত সিনেমাটি আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। অ্যাকশন, ক্রাইম ও পিরিয়ড ড্রামার সমন্বয়ে নির্মিত সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের প্রকাশিত তথ্য অনুযায়ী, ‘টক্সিক’ এখন পর্যন্ত ভারতে অগ্রিম টিকিট বিক্রি থেকে ২৪.২৭ কোটি রুপি গ্রস আয় করেছে। সিনেমাটির ৬ লাখ ৩৯ হাজার ৯৬৬টি টিকিট বিক্রি হয়েছে এবং মোট ১৪ হাজার ১০৪টি শো বুকিং হয়েছে।
মজার বিষয় হলো, সিনেমাটির কন্নড় ও হিন্দি বাজারের আয় প্রায় সমান। হিন্দি ২ডি সংস্করণ থেকে আয় হয়েছে ১১.০৬ কোটি রুপি, যা সিনেমাটির সবচেয়ে বড় আয়ের উৎস। এরপর রয়েছে কন্নড় ২ডি সংস্করণ, যেখান থেকে এসেছে ১০.৯৯ কোটি রুপি।

প্রিমিয়াম ফরম্যাট থেকেও ভালো আয় হয়েছে। হিন্দি আইম্যাক্স ২ডি সংস্করণ থেকে এসেছে ২৮.৫৭ লাখ রুপি, আর হিন্দি ৪ডিএক্স থেকে আয় হয়েছে ২২.১৭ লাখ রুপি।

কন্নড় সংস্করণের ক্ষেত্রে আইম্যাক্স ২ডি থেকে এসেছে ৭১.২৮ লাখ রুপি, আর ৪ডিএক্স থেকে আয় হয়েছে ২১.৪৫ লাখ রুপি।

অন্যান্য ভাষার মধ্যে তামিল ২ডি সংস্করণ থেকে আয় হয়েছে ৪৪.৮৫ লাখ রুপি। এরপর রয়েছে মালয়ালম ২ডি, যা থেকে এসেছে ১৯.১১ লাখ রুপি। তেলুগু ২ডি সংস্করণ থেকে আয় হয়েছে ১৩.৩৮ লাখ রুপি। হিন্দি ডলবি সিনেমা থেকে এসেছে ৬৪ হাজার ৭০০ রুপি।

ট্র্যাকার জানিয়েছে, ব্লক করা আসনের হিসাবসহ সিনেমাটির মোট গ্রস আয় দাঁড়িয়েছে ৩২.৮৫ কোটি রুপি।

‘টক্সিক’-এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন যশ। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া ও রুক্মিণী বসন্ত।

স্বাধীনতার পরবর্তী গোয়ায় এক গ্যাংস্টারকে ঘিরে গল্প এগিয়েছে এ সিনেমার। সেখানে আনুগত্য, নৈতিকতা এবং নিজের জীবনের পাপ থেকে মুক্তি পাওয়ার সংগ্রামের জটিলতা উঠে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ